বড়ই উদাসী লাগতাছে, বড়ই বিক্ষিপ্ত হইছে মন। কারণ জিগাইবেন?
জিগান ঃ মাগার আমি কমু না!
যারে এতোডা আপনা ভাবলাম, সে আমার লগে এইডা করতে পারলো? হোক না ভার্চুয়ালী পরিচয়, হোক না সামহোয়্যার থেকেই যাত্রা শুরু, তাই বইলা কি অনুভূতিটা আসল না? এই অনুভূতিটারে 'সামহোয়ার এলস' রাইখা আমারে অফ সাইডে ফালাইয়া কামডা করতে হইবো? না না না, আমি মানুম না!
কষ্ট হইতাছে আমার লাইগা? কষ্ট পাইয়া লাভ নাই - এমনই হয়। হর হামেশাই হয় আমার লগে।
কাইলকার 20 সেকেন্ড নীরবতা পালন করছি এই দুঃখেই, এই কষ্টেই। খবরটা পাওয়ার পর থাইকা আমার নাওয়া খাওয়া বন্ধ হইয়া গেছে। খালি ঘুম পাইতাছে, ক্যান পাইতাছে এইটাও জিগাইবেন?
জিগান ঃ মাগার আমি কমু না!
কিছুই যখন কমু না, কিছুক্লু দেই নাহয়। আপনাদের রসিক ব্লগার, আমার প্রিয় দোস্ত হিমু কয়দিন ধইরা ব্লগে আসে না ক্যা? আইজকা ঢাকার অনেক ব্লগার লগইন করে নাই ক্যা? হিমু ইদানিং খাইষ্টা কৌতুক কয় না ক্যা? - এই প্রশ্ন গুলার উত্তর একটাই। জানি বিশ্বাস করতে পারবেন না, আমিও পারি নাই প্রথমে...।
আজকেই ঘটছে সেই ঘটনাটা। দূঃসম্পর্কের এক কাজিনের সাথে আজকেই হিমুর বাগদান সম্পন্ন হইছে। বাক্দত্তা জাহাঙ্গীর নগরে থার্ড ইয়ারে পড়ে। তবে ওর মতো কাঠখোট্টা হাবশী ইঞ্জিনিয়ার না।
হিমু শালা আমার কলেজ লাইফের দোস্ত হইয়াও আমার কাছে ঘটনাটা পুরা চাইপা গেছে। কারণডা জিগাইবেন?
জিগান ঃ কারণ হইলো তার একটা হাইস্কুল পড়ুয়া শ্যালিকা আছে। দেখতে নাকি মাধুরীর লাহান!
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


