somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আরিল : আপনার কাছে ছোট্ট একটি চাওয়া

২০ শে এপ্রিল, ২০০৭ রাত ১১:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আপনাকে আমাদের মাঝে পেয়ে যারপরনাই আনন্দিত আমরা। আপনি এসেছেন, নিজের অবস্থান থেকে সামহোয়্যার কে খুব ভালোভাবে বিশ্লেষণ করেছেন, ভিশন তুলে ধরেছেন, একশনপ্ল্যান ব্যক্ত করেছেন- সবই নিতান্তই উৎসাহ ব্যঞ্জক, প্রশংসার দাবীদার।

সামহোয়্যার ইন-এর প্রোগ্রামার-ডিজাইনারদের অক্লান্ত পরিশ্রমের কথা স্বীকার করি, তাঁরা যা করছেন এপ্রিশিয়েট করি। বিশ্বাস আছে, সামহোয়্যার ইন ব্লগকে ম্যাক্সিমামের জন্য এভেইল করার প্রয়াসে সবাই সফল হবেন। আমার ছোট্ট আর্জিটা এই চাওয়াকে ঘিরেই, একজন খুবই নিতান্ত সাধারণ মানের ব্লগার হিসেবে।

এখনকার সাইটের ডিজাইন, টেকনিক্যাল সাইড, ভিউ, সুবিধা- সবকিছু মিলিয়ে দারুণ একটা কাজ হয়েছে ঠিকই, কিন্ত আগের সাইটের মতো এতোটা সহজলভ্য কি করা গেছে! একটা উদাহরণ দিলে মনেহয় ব্যাপারটা পরিষ্কার করা সহজ হবে আমার দ্বারা।

আমাকে একবার ফ্রাঙ্কফুর্ট এয়ারপোর্টে অনিচ্ছাকৃত অবস্থান করতে হয়েছিলো ঘন্টা তিনেকের মতো। মোটামুটি কিছুই করার ছিলো না তখন ভাইকে সি-অফ করার পর। অভ্যাসের কারণেই হোক কিংবা অবসেশনের ফলেই হোক, আমি রাতের বেলায় ফাকা একটা দোকানে ঢুকে প্রথম যে সাইটটা খুললাম সেটা ছিলো সামহোয়্যার ইন ব্লগ।

লক্ষ্য করুণ, আমাকে কিন্ত আগে থেকে প্রস্তুতি নিতে হয় নি সাইটটা খুলতে, কিংবা ব্লগিং-এ নিজেকে যুক্ত করতে।

এখন, আমি যদি একই রকম অবস্থায় আবারো পরি, আমি কি খুব সহজেই পারবো পরপর কয়েক ঘন্টা সামহোয়্যারে ব্লগিং করতে, পারবো আমার বোরিং সময় গুলো কাটাতে সামহোয়্যারের বন্ধুদের অতুলনীয় সঙ্গে নিজেকে সিক্ত করতে?

ফ্রাঙ্কফুর্ট এয়ারপোর্টের সেই পিসিতে মোজিলা ফায়ারফক্স ছিলো না, সঙ্গত কারণেই সেই পিসিতে একজন আগন্তুকের কোন কিছু ইনস্টল করার অধিকার থাকার কথা না। সেক্ষেত্রে আমার পক্ষে সেই পিসিতে ফন্ট ইনস্টল করে, উইন্ডোজের একটা সিডি হতে ইস্টএশিয়ান ল্যাঙ্গুয়েজ প্যাক ইনস্টলেশন খানিকটা কস্টকর তো বটেই, অসম্ভব বললেও হয়তো অত্যুক্তি করা হবে না।

আমার মতো যারা এখানে সেখানে যেকোন পিসিতে বসেই সামহোয়্যারের সাইট ওপেন করে অভ্যস্ত তাদের ব্লগিং করার ক্ষেত্রে অন্তরায়টা কি একবার ভেবে দেখবেন আপনি আরিল? ধরে নিলাম, এরকম স্ট্রেঞ্জার কোন পিসিতে ইনস্টলেশনের অধিকার রাখা আছে, কিন্ত সবসময় কি সাথে করে উইন্ডোজের সিডিটা বয়ে নেয়া যায়, আপনিই বলুন!

আপনার আন্তরিকতায় যথেষ্ট শ্রদ্ধা আছে বলেই নোটিশবোর্ডের "নতুন কিছুতো আসবেই, তাই না?"- টাইপের কথাও হজম করতে হয়েছে এই সাইটের ব্লগারদের। পরিবর্তন আসবে সেটাই স্বাভাবিক, কিন্ত সেই পরিবর্তনটা যেন পুরনোকে হটিয়ে কিংবা পুরনোর ব্যবহার বান্ধব সুবিধাগুলোকে পাশ কাটিয়ে না হয়, সেটাই আমরা বিনীতভাবে আশা করতে পারি। নোটিশবোর্ড নিকে আপনার পোস্টে ব্লগার "চোর"-এর মন্তব্যের পয়েন্ট গুলো একটু সময় করে দেখবেন জনাব আরিল।

মেইক নিউ ফ্রেণ্ডস কীপ দ্যা ওল্ড, দিজ আর সিলভার- দৌজ আর গোল্ড! - প্রবচনটা হঠাৎ মনে পড়ে গেলো, লেখার ফাকে।

যাহোক, আমার খুব বাজে একটা রেপুটেশন আছে, আমি কমপ্লেইনও ঠিকমতো করতে পারি না। আসলেই হয়তো। ছোট্ট একটা কথা বলতে দেখুন না আপনার কতো সময় নিয়ে নিলাম। তবে সেই বাজে গুনটির পাশাপাশি আরেকটা ভালো গুনও বোধহয় আছে, তা হলো আপনার দেয়া সময়টুকুর জন্য ধন্যবাদ জ্ঞাপনের সদিচ্ছা।

আপনাকে অসংখ্য ধন্যবাদ আরিল। ভালো থাকুন সবসময়।
১৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

ফিরে ফিরে আসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪৬


সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?

আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত‍্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরীর ছোট গল্প "নভেম্বরের শেষ বৃষ্টি"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১০:১৩

নভেম্বরের শেষ বৃষ্টি
মঞ্জুর চৌধুরী

নীরা কথাটা বিশ্বাস করতে পারছে না। তাঁর স্বামী আরমানের আরেক মেয়ের সাথে সম্পর্ক ছিল? এই আরমান কিনা সবসময়ে আবৃত্তি করতো "এই হাত ছুঁয়েছে নীরার মুখ, আমি কি... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী

লিখেছেন ইসিয়াক, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০৭



আমাদের সেই পুরনো ভিটেটার অস্তিত্ব  এখন আর নেই। তবে বুকের গহীনে ভিটেমাটির মায়াটুকু  ঠিক আগের মতোই রয়ে গেছে। কত স্মৃতি, কত গান, কত গল্প-কোলাহল,  মান- অভিমান ! চাইলেই... ...বাকিটুকু পড়ুন

×