সাইটের উন্নতি করতে গিয়ে আপনারা মনে হয় 12 টা বাজিয়ে দিচ্ছেন এই প্রিয় বাংলা সাইটটির। প্রথমে যোগ করলেন ইংরেজী, লোকজন এখন যারপর নাই ইংরেজীকে জরুরী শব্দ "ইনসার্ট" করার বিপরীতে পুরো পোষ্টই ইংরেজীতে করা শুরু করেছে। ভাবলাম নতুন জিনিষ চলুক কয়েকটা দিন, এর ধাককা সামাল দিতে না দিতেই চালু করলেন রেটিং প্রথা। বুঝাই যাচ্ছে আপনাদের উদ্দেশ্য মহৎ, কিন্ত পদ্ধতিতে খানিকটা ভুল। এটা কি খেয়াল করেছেন যে কেউ ইচ্ছে করলেই পোষ্টে রেটিং দিতে পারছে, এমনকি লগ-অন করার ও দরকার পড়ছে না। এতে কি আসলেই কোন পোষ্ট সঠিকভাবে রেটেড বলে মনে করছেন আপনারা?
কোন পোষ্ট রেটিং করার ব্যবস্থা যদি নিতান্তই করা লাগে , সেটা কি অন্যকোন ভাবে করা যায় না? প্রতি সপ্তাহে আপনারা সেরা দশটি পোষ্ট নির্ধারণ করে ভোটের জন্য আমাদের হাতে ছেড়ে দিন, তারপর সেখান থেকেই নির্ধারিত হবে সে সপ্তাহের সেরা পোষ্ট এবং সেরা ব্লগার। ঠিক এই মুহুর্তে রেটিংটা যদি একেবারে করতে চান তাহলে কী অন্যকোন গ্রহনযোগ্য উপায় বের করা যায় না??...... দয়াকরে একটু ভেবে দেখুন
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



