পুরো ঘটনার মাত্র দুইটা দৃশ্য মনে আছে আমার। এর আগে যেতে আমার এম্পটি ব্রেইন আর সাপোর্ট করেণা
।
মা আমাকে ডাক্তার এর কাছে নিয়ে গেছেন। সামনের টেবিলে মায়ের পাশের চেয়ারে আমি বসেছি কিন্ত আমার খুব কম অংশই টেবিলের উপরে ছিল। এ অবস্থায় আমার হাত দুটো টেবিলের উপর মেলে ধরা। ডাক্তার বাবু আমার নাম জিজ্ঞেস করেছিলেন কিনা মনে নেই, তবে আমি কোথায় থাকি এই প্রশ্নের উত্তর দিয়েছিলাম ভাঙা ভাঙা শব্দে, "বাংলাদেশে"...।
একটা টেবিলের উপর দাড়িয়ে আমি একটা ক্যালেন্ডারের পাতা উলটাচ্ছিলাম, নার্সদের মাসের নাম বলছিলাম আর গোটা টেবিলময় প্যারেড করছিলাম লেফট-রাইট-লেফট...। হঠাৎ এক নার্স এসে বল্লো "দুষ্টমী করলে কিন্ত ইনজেকশন দিয়ে দিব...", একথা শুনে আমি সুবোধ বালকের মতো সুড় সুড় করে টেবিল থেকে নেমে আবার চেয়ারে ভদ্্র স্থ:। কারণ, সর্পের পরে ওই জিনিষটাকে আমি চরম ভয় পাই...
আমার দুষ্ট মা'টা সেদিন আমাকে ইনজেকশন দেয়াতেই ডাক্তারের (কার)খানায় আমাকে নিয়েগিয়েছিলো (আম্মাআআ)
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




