somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রৌদ্্রোজ্জ্বল এক দুপুরের গল্প......

০৩ রা মে, ২০০৬ সকাল ১১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত বছর গ্রীষ্মের জটিল গরমের দিন।

এক শনিবার সকালে আমার স্বভাব বিরুদ্ধ হয়ে ভোর (!) 10 টার দিকে উঠে ম্যাক্সিমিলিয়ান স্ট্রাসে ধরে হেঁটে যাচ্ছি ।

উজ্জ্বল সকাল, ঝলমলে রোদ... ভালোই লাগছিলো। হঠাৎ খেয়াল করলাম কেউ ডাকছে। দাড়ালাম, ভদ্্রলোক কাছে এসে ইংরেজীতে জিজ্ঞেস করলেন আমি বাঙালী কিনা। হঁ্যা বোধক উত্তর পেয়ে হাত মেলালেন, নিজের পরিচয় দিলেন।

স্থায়ী ভাবে আছেন জেনেভা। এখানে এসেছেন ইউনাইটেড নেশন্স এর এক মিটিং-এ। আমাকে অনুরোধ করলেন, সময় থাকলে যেনো ওনাকে খানিক সঙ্গ দেই, শহর দেখবেন উনি।

মুহুর্তের মধ্যেই বেশ খাতির জমে গেলো আমাদের। ছোট্ট শহর, ঘন্টা খানেক ও লাগলো না সব গুলো রাস্তা ধরে হেঁটে যেতে। মাঝে মাঝে কয়েকটা দোকানে ঢুঁ মারলেন, ব্রান্ডেড কিছু জিনিষের মূল্য পার্থক্য বুঝালেন দু-দেশের মাঝে। "বেথোফেন স্কয়ার" আর "মার্কট প্লাৎস" এসে বল্লেন, এরকম খালি জায়গা জেনেভা-তে কল্পনাই করা যায় না।

হাঁটাহাঁটির এক পর্যায়ে উনি পীড়াপীড়ি শুরু করলেন আমাকে কিছু খেতে। আমি যতই বলি এসময় আমি কিছুই খাই না, দুপুরের পর খিধে পেলে হয়তো কিছু খাবো। উনি নাছোর বান্দা। অন্তত এক গ্লাস কোক হলেও খেতে বল্লেন।

ভাবলাম, বেচারা এতো করে বলছেন, চাচার বয়সী মানুষ, কয়েকবার মুখের উপর না করেছি... ঠিক আছে হয়ে যাক এক গ্লাস কোক! সম্মতি পেয়ে সাথে সাথেই ঢুকে গেলেন পোস্ট স্ট্রসের NordSee-তে। আমি হইহই করে না করলেও উনি শুনলেন না।

বেশ ভালোই অর্ডার প্লেস করলেন, মাছের কাটলেট, আলু, এস্পারাগাস আর তার সাথে কোক। আমাকে একরকম বাকহীন করে রাখলেন। বিল দেবার জন্য যখন কাউন্টারে গেলেন, তখন হয়তো বুঝতে পারলেন আমার হইহই করে মানা করার কারণ।

NordSee হলো দামী খাবারের দোকান গুলোর একটা। গুনে গুনে তিরিশ টা ইউরো বের করে দিলেন, ভদ্্রলোকের মুখের দিকে তাকিয়ে দেখি আগের সেই উল্লাস টুকু যেনো মিইয়ে গেছে। কষ্ট লাগলো, ওনার "জোর করে আতিথেয়তা" করতে গিয়ে বাঁশ খাওয়া দেখে। বল্লাম, আপনি গেস্ট, আমাকে পে করতে দিন। উনি দিগুন বেগে আমার হাত ফিরিয়ে দিলেন। দ্্বিতীয় বার করাটা সিনক্রিয়েটের পর্যায়ে পড়তে পারে বলে ক্ষ্যামা দিলাম।

টেবিলে খেতে বসে আবার উনি বল্লেন, খাবার টা তার প্রাইস ডিজার্ভ করে। আমি মনে মনে বলি, "উরু খই গোবিন্দায় নমঃ"। বল্লাম, অন্তত আধেক পোর্শনটা আমাকে পে করতে দিন। রাজী হলেন না। আমি আশা ছেড়ে দিয়ে গপাগপ গিল্লাম আর সুযোগ মতো আড়চোখে ওনার বাংলা 5 হয়ে যাওয়া মুখটা দেখছিলাম....।

আজকে দুপুরে পোস্ট স্ট্রাসে দিয়ে হেঁটে যাবার সময় দেখলাম NordSee দোকানটা উঠে গেছে। ছবি তুল্লাম। আরেকটা কারণ ও আছে, একটা ঝলমলে দিন, সুন্দর আবহাওয়া, কারো সাথে শেয়ার করার কথা ছিলো। ছবিগুলো দিয়ে দিলাম এখানে....।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

‘স্বর্ণামতি সেতু’ থেকে

লিখেছেন খায়রুল আহসান, ৩০ শে জুন, ২০২৬ রাত ১১:৫৯



আমাদের গ্রামের পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে। তার একটা আদুরে নাম আছে, ‘স্বর্ণামতি’। কে, কবে, কেন নদীটির এ নাম দিয়েছে, তা আমার অজানা। তবে নামটি আমার খুবই প্রিয়। এক... ...বাকিটুকু পড়ুন

ষড়যন্ত্রঋতু

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১২:২৯

বাংলাদেশের রাজনীতিতে সারাবছরই ঐক্যের ঋতু, এখানে রাজনীতিতে শত্রু না থাকলে মিত্র টেকে না। যতদিন হাসিনা ছিল, স্বাধীনতাবিরোধীরা ছিল একটি সুখী পরিবার। বাম জানত ডানকে ঘৃণা করতে হয়, কিন্তু আপাতত স্থগিত।... ...বাকিটুকু পড়ুন

আমার পছন্দের বাংলা গানগুলো

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১:১১


অনেকদিনের ইচ্ছে পছন্দের বেশকিছু গান নিয়ে একটা পোস্ট দেব। দেওয়া হয়নি, কারণ, বিষয়টা সময়সাপেক্ষ। আজ হুট করে বসেই পড়লাম। রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, লালনগীতিসহ নানান ধরনের গানের একটা তালিকা করছি,... ...বাকিটুকু পড়ুন

আমি টুপ করে চলে আসবো

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০১ লা জুলাই, ২০২৬ সকাল ১১:১৯


আমি হাসিনা। আমি আমার স্বামী ওয়াজেদ মিয়াকে কোনদিন স্বামীর মর্যাদা দেইনি। সে জ্ঞানী হলেও আমি সবসময় তাকে বাসার কাজের লোকের চেয়ে বেশি কিছু মনে করিনি। আমি সবসময় মৃণাল কান্তি... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ০১ লা জুলাই, ২০২৬ বিকাল ৩:২৮




রুবার সাথে আমার বিয়েটা ওঠ ছেড়ি তোর বিয়ের মতোই হয়েছে । একদম সাধারন কোনরকম অনুষ্ঠান নাই । সেইদিন অফিসে অনেক কাজ ছিলো । চোখে তারা ফারা দেখছিলাম । বসের... ...বাকিটুকু পড়ুন

×