somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ড.মুহাম্মদ ইউনুস ও কিছু জিজ্ঞাসা

০৩ রা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৮৩ সালে বেসরকারী ব্যাংক আইন সংশোধন করে বিশেষায়িত বানিজ্যিক ব্যাংক হিসেবে যাত্রা শুরু করা গ্রামীণ ব্যাংকে ৬০ শতাংশ শেয়ার ছিল বাংলাদেশ সরকারের ও ৪০ শতাংশ গ্রামীনের নিজস্ব। শতকরা এই হিসাবের ধারাবাহিকতায় বর্তমানে সরকারের শেয়ার মাত্র ২৫ শতাংশ। এই কাজটি ইউনুস সাহেব বিভিন্ন সরকারের কাছে মার্কিনীদের দিয়ে তদবির করিয়ে ভাগিয়ে নিয়েছেন।
প্রায়শই ড.মুহাম্মদ ইউনুস বলেন, গ্রামীণ ব্যাংকের মালিক ঋণ গ্রহীতারা অর্থাৎ ৭৫ শতাংশের মালিক ঋণ গ্রহীতারা। তাহলে প্রশ্ন দাঁড়ায় উনি কে?????
বাংলাদেশ স্বাধীন হয়েছে ৪১ বছর। গ্রামীণ ব্যাংক কার্যক্রম চালাছে ২৯ বছর ধরে। ইউনুস সাহেব বলে থাকেন তিনি দারিদ্য মোচন করছেন। এটা সত্যি হলে এতদিনে এই দেশে কোন দারিদ্র্যতা থাকার কথা নয়। কিন্তু বাস্তবে তার কোন হদিশ দেখা যায়না। তাহলে প্রশ্ন দাঁড়ায় এই মিথ্যাচার কেনো????
উনি বলেছেন, ঋণ পাওয়া মানুষের জন্মগত অধিকার। জাতিসংঘ সনদে অন্ন, বস্ত্র, আবাসন, চিকিৎসা ও শিক্ষা এই পাচটিকে মানুষের জন্মগত অধিকার বলা হয়েছে। সকল রাষ্ট্রসমুহে এটাকে ভিত্তি ধরেই সরকারগুলো রাষ্ট্র পরিচালনা করছে। তাহলে প্রশ্ন দাঁড়ায় উনার খাতিরের পশ্চিমারা ঋণ'কে কেনো মানুষের জন্মগত অধিকারে অন্তর্ভুক্ত করছেনা????
আগামী ২০৩০ সাল নাগাদ তিনি নাকি দারিদ্র্যকে জাদুঘরে পাঠাবেন। প্রথমেই প্রশ্ন জাগে দারিদ্র্য কী আদৌ কোন বস্তু?? দ্বিতীয়ত দারিদ্র্য যদি জাদুঘরেই চলে যায় তাহলে "ঋণ মানুষের জন্মগত অধিকার" এটার কী হপে????????????????
অতঃপর বাংলার মানুষ সুখে-শান্তিতে বসবাস করিতে থাকিলে উনার পরবর্তী কাজ কী হবে??
এমএলএম কোম্পানীতে সুত্র অনুযায়ী একটি দেশের সর্বশেষ ব্যক্তিটি সদস্য হওয়ার পরে তিনি নতুন সদস্য কোথায় পাবেন এটার যেমন কোন সমাধান নাই অথবা এটুকুই সেখানে ব্যবসায়ীক ফন্দী বা ভাঁওতাবাজি। গ্রামীণ ব্যাংক নামক এনজিওটিতেও রয়েছে ওই রকম অসংখ্য ভাঁওতাবাজির সমাহার!!!!!!!!

তাহলে কী বলা যায়, একটি ইনভ্যালিড জিনিসের ভ্যালিডিটির জন্য অনেক সময় দুই একটা ভ্যালিড জিনিস ঝুলিতে নিতে হয় । আর সেজন্যই তারা নেলসন মেন্ডেলা ও মাদার তেরেসা'র মতো ব্যক্তিত্বকে পুরস্কৃত করে শিমন পেরেজ, হেনরি কিসিঞ্জার, ড.মুহাম্মদ ইউনুসদের পুরষ্কারকে বৈধতা দেন???
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

never give up!!! চেষ্টাটা যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত হয়....

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১০



অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

×