somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফ্রেম বন্দী আইন দিয়ে কিভাবে সুশাসন সম্ভব???

০৫ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আইন বিষয়টি আমি মোটেও তেমন বুঝিনা। তবে আইন-বিচার-সুশাসন বিষয়ে কিছু প্রশ্ন মাথায় ঘুরপাক খায় বরাবরই।
আইন আসলে কার জন্য? কোন শ্রেনীর জন্য? আমার মনে হয় নিশ্চয়ই মানুষকে শৃঙ্খলাবদ্ধ করতেই আইন। যারা শৃঙ্খলা বিষয়টি বুঝে তাঁরা কখনোই অন্যায় করেনা স্বজ্ঞানে। আর যারা শৃঙ্খলা বিষয়টিই বুঝেনা তাদের কীসের আইন? তাদেরকে আইন নয় বরং শৃঙ্খলা শেখানোর জন্য শিক্ষা দেওয়া দরকার। তারপরে আইনের প্রয়োগ বা অপপ্রয়োগ যেকোন কিছুই করা যাবে। আমাদের নতুন আইন তৈরি/বাতিল ইত্যাদির বাতিক আছে। আমার মনে হয় এগুলো অর্থহীন কাজ কারবার। আগে মানুষকে আইন বুঝার মতো যোগ্য করে তুলতে হবে। তাছাড়া নতুন নতুন আইন বানিয়ে সেই আইনের মধ্যে ফেলে মানুষের নড়ন চড়ন আটকিয়ে রাখা গেলেও মুক্তি দেওয়া যাবেনা।

আচ্ছা ধরুন, একজন বিচারক রাস্তা দিয়ে যাচ্ছে। এমতাবস্থায় তাদের চোখের সামনেই এক ব্যক্তি আরেক ব্যক্তিকে খুন করে ফেললেন। বিচারক ঘটনাটা চাক্ষুস দেখলেন।
তারপরে সেই খুনের মামলা থানা-পুলিশ হয়ে কোর্টে গেলো। প্রত্যক্ষদর্শী সেই বিচারকের কোর্টেই মামলার ট্রায়াল শুরু হলো। বাদী ও বিবাদী উভয় পক্ষের বিতর্ক শুরু হলো। আসামীকেও বাদী পক্ষের আইনজীবী জেরা করলেন। বিচারক মহাশয় নিজের বিচারিক নিরপেক্ষতা বজায় রাখতে আসামীকে চিনেও কিছু বলতে বা স্বাক্ষ্য দিতে পারছেন না। অপরদিকে আসামীর বিরুদ্ধে একজন স্বাক্ষীও স্বাক্ষ্য দিলোনা।
এখন কী হবে? বিচারকের কি করার ক্ষমতা আছে? কোন স্বাক্ষ্য প্রমান ছাড়া বিচারকের কী কোনরকম সুযোগ আছে তাঁর সামনে ঘটা খুনের চেনা আসামীকে শাস্তি দেওয়ার? না নাই। কারন আইন ফ্রেম বন্দী। সত্য যতই সত্য হোক নির্দিষ্ট ফ্রেমের বাইরে আইনের যাওয়ার কোন সুযোগ নাই।
আমরা সমাজে দৃশ্যমান অনেক অনিয়ম/অন্যায় লক্ষ্য করে থাকি। আমার কথা আরেকটু ভিতরে। এগুলো সমাজে কেনো বিদ্যমান, সেটা নিয়ে। একশ্রেনীর মানুষ আইন বুঝে তাই তাঁরা আইনের ফাক দিয়ে অন্যায় করে যাচ্ছে। আরেক শ্রেনীর লোক আইন বুঝেই না কাজেই তাঁরা না জেনে অন্যায় করে যাচ্ছে। দুই শ্রেনীকেই আবার বিদ্যমান আইন অপরাধী বলছে। এটা অনুচিত। যে বুঝেনা তাকে দোষ দেওয়ার কিছু নাই। তাদেরকে বুঝানোর ব্যবস্থা করতে হবে। সুশাসনের জন্য এগুলো জরুরী।

কাজেই নতুন নতুন আইন বানিয়ে বা কোনরকম আইনেই কোন ফলাফল আসবেনা। মানুষকে যতদিন পর্যন্ত আইন বিষয়টা বুঝার মতো যোগ্য করে না তুলতে পারবো ততদিন পর্যন্ত আইনের বলে শুধু শাসকের ক্ষমতা নিরংকুশ হলেও মানব মুক্তি অসম্ভব।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

never give up!!! চেষ্টাটা যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত হয়....

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১০



অনেকেই নিজের ভাগ্যকে দোষ দেন। বলেন- ''ভাই, ভাগ্য বিড়ম্বনায় আজ আমার এই অবস্থা।'' অনেককে এও বলতে শুনেছি- ''আজ ভাগ্য সহায় থাকলে অনেক দূর এগিয়ে যেতাম।''
.
এইসব মানুষদের আমি বলি- ''শুধু... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

×