somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছ্যাকা খেলে কি করবেন? - ১ ;) ;) ;)

২২ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভাই থামেন!!! আগুনে ছ্যাকা খাওয়ার কথা বলি নাই। ম্যাঙ্গোপিপলের ভাষায় বললাম, আই মিন প্রেমে ব্যর্থ হলে কি করবেন?

স্টেপ ১- যা হবার হয়েছে :D :D

# নিজেকে সময় দিন

একটা রিলেশনশিপ ভেঙে গিয়েছে সেজন্য আপনি মন খারাপ করবেন, আড়ালে গিয়ে কান্না করবেন এটা খুবই স্বাভাবিক। কারও সাথে আপনি আপনার পছন্দ-অপছন্দ শেয়ার করেছিলেন, কয়েক মাস/বছর তার সাথে ঘুরে বেড়িয়েছেন এখন সেই মানুষটি আপনার পাশে নেই সেজন্য আপনার মন খারাপ হওয়াটা অস্বাভাবিক না মোটেই। একটি রিলেশন ভেঙে যাবার পর পরই আপনার যা করণীয়-

● এই সময়টুকু সম্পূর্ণ নিজের জন্যই রাখুন। আপনার কেন খারাপ লাগছে সেগুলোর একটা তালিকা তৈরী করুন এবং এই খারাপ লাগা থেকে আপনি কিভাবে মুক্তি পেতে চান সেটাও ছোট্ট করে টুকে রাখুন।
● একটি নির্দিষ্ট দিন ঠিক করুন, ওই তারিখের পর আর আপনি আপনার পুরান রিলেশনশিপ নিয়ে চিন্তা করবেন না এই রকম সিদ্ধান্ত নিন। হ্যাঁ, এটা হয়তো আপনাকে আপনার আগের সম্পর্ক পুরোপুরি আপনার মাথা থেকে ডিলিট করে দেবে না তারপরও ডিলিট করার প্রস্তুতিতে আপনাকে হেল্প করবে অনেকটাই।

# নিজেকে হাল্কা হতে দিন


আপনার যদি বালিশে মুখ লুকিয়ে সারা দিন কান্না করতে ইচ্ছা করে তাহলে করুন না। কেউ তো আপনাকে আঁটকে রাখে নি। কোন বন্ধুর সাথে যদি আপনার এই সময়কার কষ্টগুলো শেয়ার করতে চান তাও করতে পারেন। বন্ধুর কাঁধে মাথা রেখেও কান্না করতে পারেন অঝর ধারায়।
( তবে খেয়াল রাখবেন আপনার বন্ধুটি যদি ছেলে হয় তাহলে কিন্তু আপনার এরকম অবস্থায় আপনার কান্নাকাটি দেখে আপনার প্রেমে পড়ে যেতে পারে- বিশেষ করে আমাদের দেশে এটা একটা কমন প্রবলেম। Particularly এই ব্যাপারটা নিয়ে একটা সত্যি গল্প শুনাবো অন্য একদিন। তাই সাধু একটু খিয়াল কইরা!!! :P )
একটি রিলেশন ভেঙ্গে যাবার পর আপনার আগের প্রেমিক/প্রেমিকাকে জেলাস করার জন্য তড়িঘড়ি করে অন্য আরেকজনের সাথে রিলেশনে জড়িয়ে পরবেন না। একটু সময় নিন, নিজেকে একটু সময় দিন।

# কেন রিলেশন ভেঙে গেল?

কি কি কারণে আপনার রিলেশন ভেঙে গেল তা নোট করুন অথবা ফোনে সেইভ করে রাখুন। ‘কেন ওর সাথে ব্রেক আপ করলাম?’ ‘কেন আমি ওকে পেলাম না?’- এই রকম চিন্তাগুলি যখনই আপনার মাথায় আসবে তখনই আপনি ওই নোটটি পড়ুন।

# নিজের ইমোশনের দুর্বল জায়গাগুলো খুঁজে বের করুন

এই সময়টিতে অপরাধবোধ, অনুতাপ আপনার কনফিডেন্স অনেকাংশেই কমিয়ে দিবে। নিজের ইমোশনের দুর্বল জায়গাগুলো খুঁজে বের করে লিপিবদ্ধ করুন। এই দুর্বল জায়গাগুলো কিভাবে শক্তিশালী করা যায় তা চিন্তা করে বের করুন। প্রয়োজনে বন্ধু, অভিভাবকের সহায়তা নিন।

# নিজের ক্ষতি করা থেকে বিরত থাকুন


অনেককেই দেখছি প্রেমিক/প্রেমিকার সাথে ঝগড়া হলে বা মতের অমিল হলে ব্লেড দিয়ে চুল, দাড়ি কাঁটা বাদ দিয়ে হাত-পা কাঁটা শুরু করে দেয়। আরে বাবা ব্লেড কি আপনার হাত/পা কাঁটার জন্য তৈরি করা হয়েছে?
আবার অনেকে হারপিক খেয়ে ফেলে, ছি ছি ছি...... এই জিনিসটা মানুষ কিভাবে খায় আমি বুঝি না। ভাইয়া এন্ড আপুরা হারপিক দিয়ে আপনার টয়লেটের কমোড পরিষ্কার করা হয় আর সেটাই আপনার প্রিয় খাদ্য (!) হয়ে যায়...ওয়াক!!!!

ছুরি, দা, বটি, কাঁচি, ব্লেড দিয়ে হাত-পা কাঁটা থেকে বিরত থাকুন। এগুলো কি আপনাকে কোন সমাধান এনে দিবে?
আর একান্তই যদি আপনি আপনার ক্ষতি করতে চান তাহলে কেন আপনি এই হাত-পা কাঁটাকাঁটি করবেন? অন্য কিছুতে আপনার এই ক্ষতি করার ইচ্ছাটিকে কনভার্ট করে ফেলুন। সাইকেল চালান, ঘণ্টার পর ঘণ্টা বই পড়ুন, লেখালেখি করুন।


ছ্যাকা খেলে কি করবেন? - ২ ;) ;) ;)

ছ্যাকা খেলে কি করবেন? - ৩ ;) ;) ;)

ছ্যাকা খেলে কি করবেন? - ৪ ;) ;) ;)
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৫৯
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×