somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সার্টিফিকেটের ট্রাংক

১৯ শে মে, ২০১৫ দুপুর ১২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৩২৬-ক। গণরুম ।একটা নতুন মেম্বারকে নিয়ে ক্যাচাল লেগে গেল গণরুমে। একটা বাচ্চা টিনের ট্রাংক নিয়ে যত গন্ডগোল। হাতে কাঁথা-বালিশের একটা পুঁটলি,একটা টিনের ট্রাংক আর একটা ব্যাগ- মোটামুটি এই জিনিসগুলা নিয়ে একেকজন নতুন মেম্বার রুমে উঠে । কিন্তুু সাগর নামের এক নতুন মেম্বার এইগুলার সাথে আরেকটা বাড়তি বাচ্চা ট্রাংক নিয়ে এসেছে। গণরুম হওয়ার কারণে এমনিতেই রুমে বাড়তি জিনিস উপচে পড়ছে , তারমধ্যে আরেকটা বাড়তি জিনিস মানেই উটকো আপদ । এ'দিকে সাগর কিছুতেই বাচ্চা ট্রাংক হাতছাড়া করবে না । এটা নাকি তার সার্টিফিকেটের ট্রাংক ।

কাহিনী কী? সার্টিফিকেটের জন্য গোটা একটা ট্রাংক লাগে নাকি? হোক বাচ্চা ট্রাংক, তাই বলে সার্টিফিকেটের জন্য আলাদা ট্রাংক? কই, আমাদেরও তো সার্টিফিকেট আছে, মার্কশিট আছে; মেট্রিক-ইন্টার-জাতীয়তা-চারিত্রিক সনদ- সব মিলিয়ে গোটা দশেক সার্টিফিকেট হবে । আমরাতো জাস্ট একটা ফাইলে পুরে বড় ট্রাংকেই সব রেখে দিয়েছি, এইটার জন্য আলাদা ট্রাংক লাগবে কেনো?

সাগর আমাদের বোঝানোর চেষ্টা করল- আসলে ট্রাংক লাগার কথা না, ফাইলেই সব হয়ে যেত । কিন্তু সব মিলিয়ে তার সার্টিফিকেট সংখ্যা প্রায় সাড়ে তিনশো । নাচের সার্টিফিকেট, গানের সার্টিফিকেট, আবৃত্তির সার্টিফিকেট, বিতর্কের সার্টিফিকেট, স্কাউটের সার্টিফিকেট- কোনটা নেই? এত সার্টিফিকেটের জন্যতো একটা ট্রাংকা লাগেই- না কি? এখন আমরা, রুমের পুরনো মেম্বাররা যদি একটা বাড়তি ট্রাংক রাখার অনুমতি দিই- তাহলে ভাল হয়।

সাগরের সার্টিফিকেটপ্রেম আমাদের আপ্লুত করল। সহশিক্ষাক্রমিক কার্যক্রম আমাদের মুগ্ধ করল।তাই একটা বাড়তি ট্রাংক রুমে রাখার অনুমতি সাগরকে দেয়া হল।

দু-চারদিন পরের কথা। সাগরের কাছে তার বিভিন্ন সার্টিফিকেট পাওয়ার গল্প শুনছিলাম । কথায় কথায় সাগর আফসোস করল, ইশ, আরো ছোটবেলাতেই যদি বিভিন্ন প্রতিযোগীতায় নাম লেখাতাম- তাহলে আরো শ'খানেক সার্টিফিকেট বেশী থাকতো। বেচারাকে স্বান্তনা দিলাম- থাক ! যা যাওয়ার গেসে । তোমার বাচ্চার বেলায় আর এই ভুল করো না ।

সাগর আমার কথা শুনেছে । ওর বাচ্চার বেলায় আর ভুলটা করেনি। তার ছোট্ট মেয়ে আরিশা জন্মের পর বার্থ-সার্টিফিকেট দিয়ে যাত্রা শুরু করেছে । আর গতকাল জাপানের ''শিশু-মডেল'' প্রতিযোগীতায় বাগিয়ে নিয়েছে আরেকটি সার্টিফিকেট, বয়স এক পেরুনোর আগেই ।

আরিশা ! মা! অভিনন্দন ! আর তোর বাপকে বল একটা ফাইল ক্যাবিনেট অর্ডার করতে । বাপ-বেটির সার্টিফিকেট কী আর এক ট্রাংকে আঁটবে?
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই প্রথম খাল বাবার পলিটিক্যাল ম্যাচুরিটির নিদর্শন পেলাম

লিখেছেন অপলক , ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪

২০১০ সালে ফেব্রুয়ারীর ২২ তারিখ। মেয়েলি ব্যাপার বলি, প্রতিহিংসার ব্যপার বলি অথবা পলিটিক্যাল ইমম্যাচুরিটির কথা বলি, বাংলাদেশ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নতুন করে আকীকা দিয়ে নাম রাখা হয়েছিল হযরত শাহজালাল... ...বাকিটুকু পড়ুন

ভাষণময়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫১


বিশ্বাসগুলো হাবুডুবু খাচ্ছে
ভাগ্যের কম দোষটার হাত
ঝাঁকনি কম নেই তো- তাহলে
বিশ্বাসগুলো মরে যাচ্ছে এই;
মাটির আনন্দটা শুধু ফুল গন্ধ
নাকের সুসংবাদ যে দৌড়াচ্ছে
রাতের ঘুমটা যেনো স্বপ্নবিরল কষ্ট
ভোরের শিশির গড়ে না আর শক্ত;
তবু নিশ্বাসে... ...বাকিটুকু পড়ুন

।।মাদার অব ড্রাকুলা হাসিনার রাস্ট্রীয় জঙ্গীবাদ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৮


মাদার অব ড্রাকুলা হাসিনা ভারতের প্রযোজনায় আইনশৃঙ্খলা বাহিনীদেরকে দিয়ে জঙ্গী জঙ্গী নাটক মঞ্চস্থ করতো। বহিবিশ্বকে বোঝাতো দেশে ইসলামী জঙ্গী দিয়ে ভরে গেছে এবং সেই জঙ্গীরা ইউরোপ আমেরিকার ভয়াবহ ক্ষতি করবে... ...বাকিটুকু পড়ুন

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

×