পবিত্রভূমি
মনো লজ্জায়
নাকি
দেহ সজ্জায়,
কোনটায় ভরে ওঠো তুমি?
আনাচে কানাচে তাই
খুঁজে ফিরি আমি
পবিত্র ভূমি!
পাখির পালকের মত ছড়ানো
সব হাড়গুলো যেন
এক একটি অশ্রুবিন্দু!
ডুকরে কেঁদে ওঠে ওরা
তীব্র লাঞ্ছনার যন্ত্রনায়,
সুতীব্র হাহাকার চাপার কষ্টে।
ফেলে আসা সব স্মৃতি ছেড়ে
ওরা আজ মুক্ত হয়েছে।
তবু মুক্তির স্বাদ পায়নি,
তাই ক্ষয়িষ্ণু আত্মারা বারবার জাগে।
জেগে উঠেই চিৎকার করে,
আমি শাস্তি চাই
আমার এই অপমানের,
এই অবহেলার,
এতবার নিগৃহীত হওয়ার।
যন্ত্রনাক্লিষ্ট মুখ
পাহাড় ডিঙ্গাতে চায়।
ওপারে নাকি শান্তি আছে, সম্ভ্রম আছে।
নির্যাতনের কোন বালাই নাই।
আর অসুররূপী মুখগুলো
শুধু হিংস্রতা বোঝে,
হিংসার জ্বলন্ত খোপে
যেন সবাইকে পোড়াবে ওরা।
পবিত্রভূমির আত্মারা
তাই আজ ফুঁসলে উঠেছে,
অনেক হয়েছে সভা সময়,আর না।
অনেক ক্ষয়েছে কাল নষ্ট স্রোতে,
এবার নোংরা জল ধুয়ে
পবিত্রভূমি শোধরাতেই হবে।

সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০১৯ বিকাল ৪:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



