অভ্রান্তিতে ছোটে বিষন্নধারা, পুড়ে যায় মন।
রাগে টগবগ করে ফোটে শোণিতনালী।
আহাম্মকের দল, দাস জন্মেও কুলাঙ্গার হলি।
তোদের পা-চাটা অবয়বের পতন শীগগির, ঘুরে দেখ।
মন্দিরে বাজাতে শিখিসনি ঢোল, শুধু ফেলেছিস ছাই।
এজন্মেই তার জবাব পাবি; সত্য গাই।
তোর মুগুরের মরচে পড়া ঘাতে,
দন্ড পাবি নিজেই নিজের হাতে।
অন্ধ যে হয়েছে তোর বানানো ভ্রমে,
তার হাতেই মরণ তোর অদূর ক্রমে।
যে জখমে আজ ভরিয়ে দিলি হৃদয়,
তোর অন্তর যেনো রোজ ক্ষত শুকোয়।
ন্যায়ের খালি পায়ের এইটুকুই মহাশক্তি,
লুটিয়ে পড়বি ন্যায়ের পায়েই নিয়ে ভীষণ ভক্তি।
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০১৬ রাত ২:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



