সত্য যে প্রেম, উদাসীন হেম।
তবু পিছু চায়, অকপটে ধায়।
মিথ্যে যে বুড়ি সদা লুকোচুরি,
তার কোলে হায় ফুলঝুড়ি ছায়।
এই বোলে ওই বোলে হরিহর ঘরে,
রোষের কোপানলে প্রাণবায়ু ঝরে।
ভবপ্রেমে হাসি হেসে বংশী বাজে কানাই।
মোহাম্মদের তরে সবে সালাম জানাই।
বৃক্ষতলে বইসা এক স্বপ্ন দেখেন বুদ্ধ।
অহিংসার বানী করবে সকল আঁধার রুদ্ধ।
যীশু নিলো জনম এক সূর্যপ্রখর দিনে।
পিতাহীন সে ছিলো যে প্রেমিক দিনহীনে।
সাঁই বলে সত্যরে ছিড়িয়া বাঁধন,
কেমনে সাধিবি তোরা জগৎ সাধন।
মন বলে ধম্মের এ কেমন বেদন
অন্তরে অন্তরে লাগায় ছেদন !
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




