একটি বিমূর্ত চিত্রকলার মত বলছি, আমার মত সামান্য একজন কর্মচারীকে নতুন বলে শেখ হাসিনা চিনতে চেয়েছেন। তার মানে তিনি বা সরকার তার আশেপাশের সবাইকেই চেনেন। সবই তাঁর নখদর্পণে থাকে। কোন নেতা বা কেউই তাঁর অজ্ঞাতে কিছু করতে পারে না বা করে থাকতে পারে না। কিন্তু তদন্ত বা সন্দেহের চোখ থাকে ভুল মানুষের উপর। সাদা পোশাকের কলেজ ছাত্ররা হোল এদেশের সহজ সরল প্রকৃত ছাত্রদের প্রতীক। যারা সত্যিকার অর্থে যে কোন সময়ে দেশের জন্য প্রাণ দিতে প্রস্তুত থাকে অথচ সবচেয়ে বেশি বঞ্চনারও স্বীকার হয়। কর্মক্ষেত্রে কেউই তার উপযুক্ত পারিশ্রমিক পাচ্ছেনা। দিন দিন দ্রব্যমূল্যের চড়া গতির কারণে সবার মনে হয় আগেই ভালো ছিল। অথচ আগেও এমনটা ছিল। কেউ কেউ ভুগেছে কেউ কেউ ভোগেনি। বেতন দাতাদের কখনোই সমস্যা হয় না, তারা সবসময়ই দাঁত কেলিয়ে হাসতে পারে। আবার বেতন বাড়ালে ভ্যাট হিসেবেই বাড়তিটুকু রেখে দিয়ে পুষিয়ে নেয়। ছাপোষা মানুষেরা দীর্ঘশ্বাস ফেলা ছাড়া বেশীরভাগই কিছু করতে পারে না। কেউ যদি প্রতিবাদ করে তবে তারা প্রথমে একটু চঞ্চল হয়ে ওঠে আপসের ভাব দেখায়। কিন্তু পরক্ষনেই ছলনার আশ্রয় নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করে যেমন উসকানিমূলক, দেশদ্রোহী বা ধর্মানুভূতিতে আঘাতের কথা বলে শায়েস্তা করার ব্যবস্থা করে। পঙ্গু চিন্তার ধারক হলেও তাদের দা, বটি, চাপাতির এতো নৃশংসতা থাকে যে সুস্থ বা ন্যায় চিন্তার মানুষকে পালিয়ে বাঁচতে হয়। বয়স্ক ব্যক্তি হলেন মুক্তিযুদ্ধের ধারক এবং তিন বন্ধু হোল বুদ্ধিজীবীগণ। তারা সরকারের বন্ধু থাকেন কিন্তু শোষিত মানুষকেও বাঁচাতে চান। স্নেহময় পিতার মত সরল ধর্মবিশ্বাসী মানুষ বা বন্ধুদের সাহায্য পেলে বাঁচা হয়তো যায় কিন্তু রুদ্ধশ্বাসে পালিয়ে থাকতে হয়। পথের পাশে গল্পরত বৌ-ঝিরা হোল সেই বাংলাদেশের প্রতীক যে বাংলাদেশে মানুষ ধর্ম পালন করতে ভালোবাসে কিন্তু তাই বলে মেয়েদের ধর্মের ভয়ে ঘরে কুণ্ঠিত হয়ে থাকতে হয় না।
গতকালের স্বপ্নের একটা তাবির। ব্যাখ্যা দিলে লেখা সৌন্দর্য হারায়। কিন্তু প্রথম এরকম লিখলাম বলে প্রথমবারের মত একটা ব্যাখ্যা দিলাম।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:০০
৭টি মন্তব্য ৬টি উত্তর
আলোচিত ব্লগ
মানবতা, সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জাতীয় কবি নজরুলের চিরন্তন আহ্বান
বাংলা সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে কাজী নজরুল ইসলাম এমন এক বিরল ব্যক্তিত্ব, যিনি একই সঙ্গে কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগীতজ্ঞ, দার্শনিক ও সমাজসংস্কারক। তাঁকে শুধু “বিদ্রোহী কবি” বললে তাঁর পরিচয় সম্পূর্ণ হয় না;... ...বাকিটুকু পড়ুন
Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন
আমরা ইতিহাসের ছিন্নপত্র...
আমরা ইতিহাসের ছিন্নপত্র...
২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন
জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।