এক বাক্যের গল্প- একটি শিশুর মৃত্যু
০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ছোট্ট আবদ্ধ ঘরটায় জনা পঞ্চাশেক মানুষের নিঃশ্বাসে ভ্যাপসা গরম ছড়াতে শুরু করলে বছর তিরিশের লম্বা সুদর্শন কৃষ্ণকায় যুবক আজহার অস্থির হয়ে এই ভীরবাট্টা কোলাহল ছেড়ে লঙ্গরখানাটার বাইরে এসে উত্তাল সুরমা নদীর পাড়ে দাঁড়াতেই ওর চোখ চলে গেল ডানদিকে কিছুদূরে একসারি সুপুরি গাছের ভেতর দিয়ে স্পষ্ট দৃশ্যমান ঢিবিটার ওপর যেখানে দীঘল চুলের গোলাপী শাড়ি পরা এক মহিলা নীল রঙের বালিশ তোষক রোদে দিচ্ছিল আর পাশে লাল জামা পরা ছোট্ট একটি বাচ্চা সম্ভবত মহিলাটির মেয়ে একটি কাঠি লজেন্স মুখে দিয়ে এমনভাবে শরীর দুলিয়ে হাত পা নেড়ে খেলছিল যে আজহারের মনে পড়ে গেল কুড়ি বছর আগে সেও ঠিক এভাবেই লজেন্স খেত আর মায়ের পাশে বসে খেলত যখন ওর মা-চাচীরা সারাদিনের পরিশ্রম শেষে শরীরের ক্লান্তি দূর করতে বাড়ির উঠোনে বসে সুখদুঃখের গল্প করতে শুরু করলেই সুরমার ঠাণ্ডা হাওয়া এসে শরীর জুড়াত ঠিক যেমন এখন আজহারের জুড়াচ্ছে আবার একইসাথে বুকের ভেতর হু হু করে হারানোর আর্তনাদ জাগাচ্ছে কারণ মাত্র দুদিন আগেই সেই সমস্ত স্মৃতিসহ প্রিয় সুরমা নদী তাদের বাড়িটিকে গিলে নিয়েছে সঙ্গে তার দুই বছরের মেয়েকে যাকে আর কোনদিন...কোনদিনই ফিরে পাওয়া যাবে না।
বি.দ্রঃ- এটি একটি নিরীক্ষাধর্মী লেখা ছিল। লিখেছিলাম ২০১৫ তে। তখন চরিত্র এবং স্থান ভিন্ন ছিল।
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৮৪ সাল। স্কুলের অফিস রুমে গিয়েছি বেতন দেবার জন্য। লাইনে অপেক্ষা আমি আর আমার লাল ঝুটি বন্ধুটি। আমাদের খুঁজে খুঁজে ঐ ভীড়ের মাঝে পুষি এলো। আদর করে পুষি ডাকতাম...
...বাকিটুকু পড়ুন
ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯

এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে...
...বাকিটুকু পড়ুন
নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।
কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন