সেদিন সন্ধ্যায় এক বন্ধুর সাথে একটি দোকানে চা খেতে বসেছিলাম। এলাকার দোকান আর মূলত পায়ে হাঁটার রাস্তা তাই দুয়েকটা রিকশা ছাড়া আর কিছু নেই। দোকানের বাইরে একটি বেঞ্চে বসে খাচ্ছিলাম। হঠাৎ দেখি একটা ছেলে কুকুর একটা মেয়ে কুকুরকে জোর করছে। মেয়ে কুকুরটি পিছলে সরে যাচ্ছে। ছেলে কুকুরটি জবরদস্তি করাতে মেয়ে কুকুরটি রাস্তায় কাত হয়ে পড়ে গেলো। পড়ে গিয়েই সে ছেলে কুকুরটির দিকে তাকিয়ে রাগে ঘেউ ঘেউ করে উঠলো। এসময় আরেকটি ছেলে কুকুর এসে মেয়ে কুকুরটির পাশে দাঁড়ালো।এবার ১ম ছেলে কুকুরটি ২য়টির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে গেলো। মেয়ে কুকুরটি তখনো কাত হয়ে শোয়া। চোখেমুখে স্পষ্ট বিরক্তি নিয়ে সে ছেলে কুকুরটির চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলো। ২য় ছেলে কুকুরটি এবার মেয়ে কুকুরটির মাথায় তার ঠোঁট ছোঁয়াল এবং কয়েকবার নাক ঘষল। যেন তাকে চুমু দিয়ে সান্ত্বনা দিলো। মেয়ে কুকুরটি এরপর উঠে দাঁড়ালো এবং চলে গেলো। চা খাওয়া অর্ধেক থামিয়ে দিয়ে আমি ঘটনাটি দেখছিলাম। ২য় কুকুরের এই স্ট্যান্ড এবং মাথায় চুমু দিয়ে সান্ত্বনা দেয়াটা ছিল ভীষণ চিত্তাকর্ষক এবং আমার জন্য অভূতপূর্ব একটি দৃশ্য। কুকুররা মোটেই ঘৃণিত নয়। এমন কত ঘটনাই হয়তো আমাদের চারপাশে ঘটে, কিন্তু আমরা শুধু নিজেদের নিয়ে ব্যস্ত থাকায় এমনকি এই সারমেয় প্রাণীটির মধ্যেও সুন্দরের বদলে শুধু কুৎসিতটাই দেখতে পাই।

ঘটনাটি গেল রোজার সময়ের। লিখেছিলাম তখনই এবং ফেসবুকে দিয়েছিলাম।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০১৮ রাত ৯:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




