
আজ দিলখুলে তাঁর গুণ গেয়ে যাই।
কবিতায় কবির প্রাণের ছোঁয়া খেলে,
সনেটেরা তাঁর ভালোবাসা দেয় মেলে।
নিভৃত চরণে তিনি হেঁটে যে বেড়ান ,
ব্লগটাকে ভালোবেসে সনেট ওড়ান।
কখনো দূর্বার বেগে শব্দ স্রোতধারা ,
কবিতীরে আছড়ে ছোটে বাঁধনহারা ।
প্রকৃতি প্রেমে কবি নিবিড় মশগুল,
সব ব্লগ তাঁর কাছে হয় ফোঁটা ফুল।
বোনেন স্বপন বীজ ব্লগারের মনে,
পুলকিত মন প্রাণ গায় ক্ষণে ক্ষণে।
ভাবের কবিরে হৃদের শ্রদ্ধা জানাই,
কুর্ণিশে কবিতার বরমালা বানাই।
সনেট কবি
সর্বশেষ এডিট : ২৮ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


