
আমার প্রাণ বিচ্ছুরিত হয়ে গেলো যে আনন্দে,
তারে কে চিনেছে বকুল-শোভা গাঁয় !
সুখী এক অমরাবতীর মত নেচেছি,
তার শিকল বেঁধে পায়।
পড়েছি বাকল সবুজের ধার ঘেষে।
আমি শ্রান্ত, ভীষণ শান্ত প্রেমাবেশে।
জলস্রবণের তুফান তোড়ে সচল অহমিকা,
ক্রুব্ধ হয়ে বিলায় বিস্তর জল বাহিকা ।
আমি তবুও শান্ত।
চারপাশে দেখছি কত শীতলতম তারা !
বিশৃংখল হাওয়া শেখায় লুটপাটের ধারা।
আমি থাকি নববধূর মত, চুপচাপ আত্মলীন।
অন্তরে বেজেই চলে একটি শঙ্খ বীণ।
আমি শাসিত, শোষিত, প্রবল শ্বাশত।
আমার দেহজুড়ে অবিশ্বাসের ক্ষত।
তবুও আমি শান্ত।
আমি শান্ত মনের আলোয় বোধের বলয়ে।
জানি, হত্যাকারীদের ভাঙ্গবেই ঘর প্রলয়ে।
সাদা গাঙচিল দেখেনা হৃদয়, চিত্ত আকাশের।
খুচরো কিছু পংক্তি-ই মেলে তার অসমাপ্ত প্রকাশের।
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০১৮ রাত ১:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


