somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছেলেটা স্বাধীনভাবে বাঁচতে চেয়েছিল----

১৭ ই আগস্ট, ২০১৮ রাত ৮:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমাকে ভদ্র হতে বলোনা

বলছো এত অলস আমি হলাম কি করে?
তান্ডবের আগুনতো ঠিকই জ্বলে ভেতরে !
সেটা কি কোন কম্ম নয় ?
লন্ডভন্ড খেলায় কি কম শক্তি ক্ষয় ?
আমি উদ্যানের গাছ হয়ে যাবো।
পাপিয়ার পিহুতে পাড়া মাতাবো।
শুধু আমায় ভদ্র হতে বলোনা।

একেকটি নিসঙ্গ রাতে আমি
নিস্তব্ধতার কড়ি গুণেছি।
সভ্য ভাষার প্রত্যয়ে ব্যস্ত শব্দজাল বুনেছি।
তবু সুধীজন আমি হতে পারিনি।
আমি চাই না হতে ক্ষমতাময়ী পর্বত,
কঠিনতম তক্ষশীলা।
দূর্ভেদ্য নগরীতে আমার নির্বুদ্ধিতাই প্রাণের লীলা।

সহস্র যোজন পাড়ি দিয়ে তোমরা আজ ঊর্ধ্বাকাশে,
জ্ঞানীর আসনে।
কিন্তু আমার যে মাটির পুতুলই শ্রেষ্ঠ লাগে
মন আস্বাদনে।
তোমরা আমার কেড়ে নিতে চাও সব সঞ্চয়।
আলসে কুঁড়ের বেঁচে থাকাটাই হয় ভয় !
আমি জবাব দিবো জবান খুলে গেলে।
তার আগে বলো, তোমরা কোথায় কি পেলে ?
এইটুকুই তো ছিলো আমার চাওয়া,
স্বাধীনভাবে বাঁচার স্বাদ পাওয়া।

বিঃদ্রঃ- বলা হচ্ছে যে ছেলেটা আত্মহত্যা করেছে, সেই মুশফিক মাহবুব ছিল মানসিক রোগী !! কি ভয়ঙ্কর আশ্চর্যের ব্যাপার ! একজন মানসিকভাবে অসুস্থ মানুষ এমন স্ট্যাটাস দিতে পারে ! তার বন্ধু বান্ধবরা বলেছে, মুশফিক মানসিকভাবে অসুস্থ ছিল না, সে ভীষণ হাসিখুশি ছিল, কখনো তার কোন সমস্যা আছে বলেও মনে হয়নি। এছাড়া তার বিগত স্ট্যাটাসগুলো দেখলেও বোঝা যায় সে কতটা জয়ফুল মাইন্ডের ছিল। এমন নয় যে স্ট্যাটাসগুলো অনেক আগের। একেবারে রিসেন্ট স্ট্যাটাসেই দেখা যায় সে ফান লাভার ছিল। এমন ছেলে কি করে মানসিকভাবে অসুস্থ হয় ?! তার ছবিগুলো দেখলে বোঝা যায় জীবনের প্রতি কতটা আগ্রহী ছিল সে। আবার আরও আশ্চর্যের ব্যাপার এই ছেলেটা 'শহীদ রমিজ উদ্দিন হাইস্কুল'র প্রাক্তন ছাত্র ছিল, যে স্কুল-কলেজেরই দুই ছাত্রছাত্রী সম্প্রতি নিহত হয়েছিল সড়ক দুর্ঘটনায়। আর যার ফলে ছাত্ররা রাস্তায় নেমে এসে কাঁপিয়ে দিয়েছিল সরকারকে। আমার কেমন রহস্যজনক মনে হচ্ছে ব্যাপারটা। শুধুই কাকতাল মানতে চাইছে না মন। বিষয়টার জোর অনুসন্ধান করা দরকার বলে মনে হচ্ছে।
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০১৮ ভোর ৪:৩৮
২৫টি মন্তব্য ২৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মানবতা, সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে জাতীয় কবি নজরুলের চিরন্তন আহ্বান

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:০৪

বাংলা সাহিত্য-সংস্কৃতির ইতিহাসে কাজী নজরুল ইসলাম এমন এক বিরল ব্যক্তিত্ব, যিনি একই সঙ্গে কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংগীতজ্ঞ, দার্শনিক ও সমাজসংস্কারক। তাঁকে শুধু “বিদ্রোহী কবি” বললে তাঁর পরিচয় সম্পূর্ণ হয় না;... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

×