স্কুল ছাত্রীদের জন্য অভিনব শাস্তি
০৩ রা সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রাজধানীর ধানমণ্ডি সরকারি বালিকা বিদ্যালয়ের শরীরচর্চ্চা শিক্ষিকা মঞ্জুআরা খাতুন এবং চারুকলা শিক্ষিকা বার্কিয়া আজম ক্লাশ চলাকালীন সময়ে কাঁচি নিয়ে অষ্টম শ্রেণীতে ঢুকেন। তারা দুজনে শ্রেণী শিক্ষক জনাব মিজানের সামনেই এক ছাত্রীর স্কুল ইউনিফরম গলা থেকে কোমর পর্যন্ত কেটে দেন। এসময় ঐ সহপাঠির লজ্জা ঢাকতে অন্য সহপাঠিরা এগিয়ে আসে এবং নিজেদের স্কার্ফ খুলে ঢেকে তার শরীর। এ ছাড়াও ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণী পর্যন্ত অনেক ছাত্রীর মাথার চুল কেটে দেয় উল্লিখিত দু’জন শিক্ষিকা।
অপর একটি খবরে জানা যায়, খুলনা মহানগরীর সরকারি ল্যাবরেটরি মাধ্যমিক বিদ্যালয়ের ১১৪ জন ছাত্রের মাথার চুল এবড়োথেবড়ো করে কেটে দিয়েছেন শিক্ষকরা।
উপর্যুক্ত দু’টি ঘটনায় একই রকম। নিয়ম শৃঙ্খলার নামে চলছে শিশু নির্যাতন। আমার মনে প্রশ্ন জেগেছে যে, শিক্ষকদের প্রাইভেট টিউশনির উপর সরকারি বিধিনিষেধ আসাতে কিছু তথাকথিত শিক্ষক, শিক্ষকতার পাশাপাশি চুলকাটার সেলুন বা টেইলারিং শপ ইত্যাদি পেশার প্রতি কি মনোযোগ দিচ্ছেন? তারই প্রাকটিস হিসেবে এই কর্ম তারা করছেন? আমরা কি সভ্য সমাজে বসবাস করছি? দেশের কোমলমতি শিশু-কিশোর যদি বিদ্যালয়ে শিক্ষক দ্বারা এভাবে মানষিক নির্যাতনের শিকার হতে হয় তবে কি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিশঙ্কচিত্তে বেড়ে ওঠার সুযোগ পাবে?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air...
...বাকিটুকু পড়ুন
বিশ্বখাতায় নাম লিখিলাম পাগল
কবিতারা হেসেই মাঠে হয়ে যায় ছাগল;
ঘাস খাওয়া আনন্দটা অন্যরকম
তবু পাগল বলে কথা, পূর্ণিমায় যুগল;
আজ কাল হাঁটবাজারে হিংসাটা
কম মূ্ল্যেই বিক্রয় হচ্ছে! যোগোপযোগি
সময়টা পাগল ছাড়া চলেই না
লেখার খাতার দামটাও...
...বাকিটুকু পড়ুন
বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু...
...বাকিটুকু পড়ুনবিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে দুর্নীতি ও অনিয়ম মোকাবিলায় প্রচলিত ব্যবস্থার একটি বড় অংশ হলো অপরাধ সংঘটিত হওয়ার পরে তদন্ত ও শাস্তি।
কাকতাড়ুয়া মডেল–২০২৬-এর দর্শন হবে তার পাশাপাশি অপরাধ সংঘটিত হওয়ার আগেই প্রতিরোধমূলক...
...বাকিটুকু পড়ুন