বেশ কিছু দিন যাবৎ বিভিন্ন টেলিভিশন চ্যানেলে “রবি মোবাইল নেটওয়ার্কের” দূরশিক্ষণের একটি বিজ্ঞাপন দেখছি। আমার কাছে বিজ্ঞাপনটি ক্ষতিকারক মনে হয়েছে। যেমন-
একটি শিশু পানি থেকে উঠে বলছে “ইটস কুল” শিক্ষক জিজ্ঞাসা করছেন, কুল মানে? একটি শিশু উত্তর দিচ্ছে “বে-সম্ভব ঠাণ্ডা” আবার ইদানিং এটি বদলিয়ে বলা হচ্ছে “ক্লিন” মানে? উত্তর আসছে “পরিস্কার” আর “ভেরি ক্লিন” মানে? উত্তর আসছে “শিরকম পরিস্কার”। এই বে-সম্ভব এবং শিরকম শব্দ দুটি অভিধানিকভাবে কুল এবং ভেরি ক্লিন এর অর্থ হয় কি না রবি কর্তৃপক্ষ ভাল জানেন। আমার ক্ষুদ্র জ্ঞানে এটি অশুদ্ধ। টেলিভিশন মিডিয়া হচ্ছে একটি শক্তিশালী মাধ্যম। এর বিজ্ঞাপন সহজেই কোমলমতি শিশুদের উপর প্রভাব বিস্তার করে। কাজেই ইংরেজি শব্দের অশুদ্ধ অর্থ এভাবে প্রচার করা সমিচিন নয়।
ধরাযাক, শিশু যে বয়সের শিশুদের বিজ্ঞাপনে দেখানো হয় তাতের বিদ্যালয়ের পরিক্ষায় যদি কুল এবং ভেরি ক্লিন শব্দের অর্থ লেখতে দেয় পরিক্ষার্থী যদি বে-সম্ভব ঠাণ্ডা আর শিরকম পরিস্কার লেখে আসে তবে শিক্ষক তাকে একটি অশ্বডিম্ব দিবে। শিশুর অনুকরণ প্রিয়। কাজেই সে এ ভুল পরীক্ষার খাতাতেও করতে পারে। তখন কি রবি কর্তৃপক্ষ তার নাম্বার টি দিয়ে আসবেন। আবার যদি Very Good এর অর্থ কোন শিশু শিরম ভাল লিখে আসে তার দায়িত্ব কি রবি কর্তৃপক্ষ নেবেন? কাজেই শিশুদের বিভ্রান্ত না করে সঠিক শিক্ষা দিন। এদেশে নানা বিভ্রান্তি চলছে। কাবাশরিফের গিলাফ বদলের ছবিকে ক্বাবা শরিফের আলেম দের মানববন্ধন বলে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। এখন শিক্ষা ক্ষেত্রে যদি শিশুদের শব্দার্থের বিভ্রান্তির মধ্যে ফেলা হয়, তবে জাতি হিসেবে আমরা শুধু বিভ্রান্তিতেই ভুগতে থাকবো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



