কতবার ভেবেছি কিছুতেই কলম দিয়ে দুঃসময়ের
কোন শব্দকোষ লিখবনা, অন্ধকার রাতের ভাবনা লিখবনা।
যথারীতি কলম বিনয়ী ভাবে সুগন্ধী মধু স্নানের
কথা না লিখে গ্রীষ্মের দাবদাহ দুপুরে-
গরম স্নানের কথা লিখে ফেলে
চোখ লেগেছে নখের আঁচর তাই বুঝি
বকুল বাগানে কাল পূর্ণিমা;
কতো কান্না উতলে ওঠে বুকের মধ্যে
কত কান্নায় কেটে গেছে কত রাত,
পালটা স্বরে কেউ বলে এতো কান্না কার জন্য ?
মধু মমতায় কেউ মুছিয়ে দেয়না কান্না
পৃথিবীতে জানে মেয়েটি কাঁদছে ?
দুখের পরশ পাথর কলম ধরেছে পরম মমতায়,
সময়ের সঙ্গে বদল হয় সবকিছু
তবুও কলম থেকে যায় যে ভালোবাসে কেবল
তার কাছে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




