আরল সাগর শুকিয়ে যাওয়ার বিপর্যয়কর প্রভাব ঠেকাতে রোববার মধ্য এশিয়ার দেশগুলোকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। মধ্য এশিয়ায় সফর শুরু করা বান কি মুন উজবেকিস্তানের নেতার সঙ্গে তার নির্ধারিত বৈঠকের কয়েক ঘণ্টা আগে এ আহ্বান জানান। পৃথিবীর চতুর্থ বৃহত্তম হ্রদটির বেশিরভাগ অংশই গাছগাছালি, লতাগুল্ম ও লবণাক্ত সমতলভূমি দিয়ে ভরাট হয়ে মরুভূমিতে পরিণত হচ্ছে। ১৯৬০ সালে সোভিয়েত পরিকল্পনাবিদরা এ হ্রদ থেকে পানি উত্তোলন করে উজবেকিস্তানে তুলা চাষের জন্য ব্যবহারের সিদ্ধান্ত নেয়ার পর থেকে এর ৭০ শতাংশ পানি শুকিয়ে গেছে। ‘আমি খুবই মর্মাহত’—বলেছেন বান কি মুন। হেলিকপ্টারে তিনি এলাকাটি পরিদর্শন শেষে এ মন্তব্য করেন। তিনি একে পৃথিবীর অন্যতম বড় পরিবেশ বিপর্যয় বলে আখ্যা দেন।
বান বলেন, ‘আমি উজবেকিস্তানের প্রেসিডেন্ট ইসলাম কারিমভসহ (মধ্য এশিয়ার) সব নেতার সঙ্গে আলোচনায় বসে এর একটি সমাধান খুঁজে বের করার চেষ্টা চালানোর আহ্বান জানাই।’ জাতিসংঘের বিশেষ সব সংস্থাই এ ব্যাপারে প্রয়োজনীয় সহযোগিতা করাসহ বিশেষজ্ঞ দিয়ে সহায়তা করবে বলেও আশ্বাস দেন তিনি।
১৯৯০ সালে সোভিয়েত ইউনিয়ন বিভক্তির সময় আরল সাগরের বেশিরভাগ অংশই পড়ে উজবেকিস্তানের উত্তরাংশে এবং কিছুটা অংশ পড়েছে কাজাখস্তানে। আরল সাগরের আশপাশে যারা বসবাস করে তারা সে অঞ্চলের সবচেয়ে দরিদ্র জনগোষ্ঠী। তারা প্রতিনিয়ত বিশুদ্ধ পানি ও মাছের অভাবে ভুগছে। দূষণ এবং ধূলিঝড়ের সঙ্গে লড়াই করেই কাটছে তাদের জীবন। বান কি মুন মধ্য এশিয়ার সাবেক পাঁচ সোভিয়েত রিপাবলিক সফর করছেন। এ সফরে তুর্কমেনিস্তান, কিরঘিজস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তানের পর কাজাখস্তানে যাবেন তিনি। এসব দেশে অস্ত্র হ্রাস, জলবায়ু পরিবর্তন এবং আঞ্চলিক সহযোগিতার বিষয়গুলোই তার আলোচনায় প্রাধান্য পাবে।
আলোচিত ব্লগ
বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন
=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন
রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন
দ্যা ফায়ার অফ মাই সউল
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।