ইভ-টিজিং এর অভিযোগে ৬ কিশোর গ্রেফতার নিয়ে শ্রীমঙ্গলে তোলপাড় এর অভিযোগে ৬ কিশোর গ্রেফতার নিয়ে শ্রীমঙ্গলে তোলপাড়
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
ইভ-টিজিং এর অভিযোগে আটক ৬ কিশোরকে শ্রীমঙ্গল থানা পুলিশ আজ ৮ এপিল মৌলভীবাজার আদালতে প্রেরণ করেছে। তাদের বিরুদ্ধে বাংলাদেশ দ. বি আইনের ৩৪ ধারায় অভিযোগ উত্থাপন করে আদালতে প্রেরণ করা হয়। তবে আটক কিশোরদের অভিভাবকরা দাবি করেছেন ইভ-টিজিং এর অভিযোগ এনে পুলিশ নিরীহ স্কুল ছাত্রদের হয়রানি করছে। পরস্পর বিরোধী এ বক্তব্য নিয়ে তোলপাড় চলছে শ্রীমঙ্গলে। পুলিশ সূত্র জানায়, গতকাল বুধবার দুপুরে শহরের কলেজ রোডের রেবতী টি স্টলে অভিযান চালিয়ে ৬ জন কিশোরকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে ইভ টিজিং এর অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে।এদিকে গ্রেফতারকৃত কিশোরদের অভিভাবক কুতুব উদ্দিন চৌধুরী ও বিশ্বজিৎ ঘোষ বলেন, ইভ-টিজিং এর অভিযোগে আটক কিশোররা সবাই স্কুলের ছাত্র। সবার বয়সই ১৩/১৪ বছরের মধ্যে। তারা ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠের পাশে অবস্থিত রেবতী টি স্টলে ক্রিকেট খেলা শেষে দোকানে বসে নাস্তা করছিলো। তাদের সাথে ক্রিকেট ব্যাট, বল, স্ট্যাম্প ইত্যাদি খেলার সামগ্রী ছিল। ওই অবস্থায় পুলিশ বিনা কারনে তাদের আটক করে থানায় নিয়ে যায়। ইভ-টিজিং এর সাথে ওই কিশোরদের কোনো সংশ্লিষ্টতা নেই। শ্রীমঙ্গল থানার অফিসার ইন্চার্জ মোঃ আব্দুল্লাহ জানান, বিভিন্ন স্কুল, কলেজের সম্মুখে বখাটে কিশোর-যুবকদের উৎপাত এবং ইভ টিজিং বন্ধ করতে পুলিশী টহল জোরদার করা হয়েছে।
৫টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন
=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন
রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন
দ্যা ফায়ার অফ মাই সউল
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।