পোস্ট দিয়া যান, আম্রা পইড়া ধইন্যাপাতা হই; উত্তর দেওনের কী দরকার? একখানা প্রতিক্রিয়াশীল পোস্ট
০৩ রা জুন, ২০১৬ দুপুর ২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকদিন ধইরা লক্ষ্য করসি কেউ কেউ পোস্ট প্রসব কইরা উধাও হইয়া যান (কেউ কেউ একদিনে তিন-চাইরটা পোস্টও দেন)! পরের দিন অথবা দুই-তিনদিন পরে ফেরেন! পূর্বের পোস্টে জমা হওয়া মন্তব্যের উত্তর না দিয়া আবার নতুন পোস্ট দেন। কেউ কেউ বাইছা বাইছা উত্তর দেন। এই যেমন কাল্কা এক্টা পোস্টে ১৫ টার মত মন্তব্য পড়েছে (আমারও এক্টা)! লেখক তিন্টা মন্তব্যের উত্তর দিছেন। রাগ কইরা উনারে কিছু কইতে চাইলাম। পরে মন্টারে কইলাম, থাক না! পোস্টদাতা বেশ পুরোনো বোল্গার। যার মন্তব্যের উত্তর দিছেন, তিনি আমার প্রিয় একজন। কেউ কেউ শুধু নিজের পোস্ট লইয়া ব্যস্ত থাকেন! অন্যের পোস্টে যাওয়ার টাইম নাই। ইনাদের কেউ কেউ আবার বোল্গের দৈন্যদশা লইয়া হা-হুতাশ করেন! সভায় যারা উপস্থিত থাকেন, আমি একজন নিয়মিত বোল্গার হইয়াও তাদেরকে কখনও কারও পোস্টে লণ্ঠম জ্বালাইয়া খুঁইজা পাই না! বিষয়টা কি এমুন না, খালি কলসি বাজে বেশি? ফেবুর মত বোল্গেও লুলের সংখ্যা বাইড়া গেছে! নতুন কিছু বোল্গার আইছে, লিখে দারুণ; অথচ তাদের লেখায় কোনো মন্তব্য নাই, পাঠকও অল্প! লুল বোল্গারগণ বাইছা বাইছা শুধু মাইয়াদের পোস্টেই মন্তব্য করেন। মন্তব্যগুলো এমুনঃ চমৎকার, ভালো লিখেছেন, আপনার লেখার হাত তো দারুণ, ক্যামনে লিখেন এত সুন্দর করে, অসাধারণ, ভালো লাগল (এসব মন্তব্য করতে কষ্ট করে লেখা পড়তে হয় না)!
সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০২৪ দুপুর ২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।
মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯

খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬

এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১
সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন