শূন্যতা
২৫ শে আগস্ট, ২০১৬ দুপুর ২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভাবছি আমি একলা বসে
কী আছে কী নাই,
আউলে গেছে মাথা আমার
পথ্য কই পাই!
বিদ্যুৎ নাই গ্যাসও নাই
পাখা নাই ঘরে,
ছিঁড়ে গেছে এয়ারফোনও
হুড়ুহুড়ি করে!
হাঁড়ি নাই পাতিলও নাই
নাই ঘরে জগ,
বনভোজনে হারিয়ে গেছে
ছিলো যে-ই মগ!
বালিশ নাই বিছানা নাই
নাই যে চাদর,
মাটির মানুষ মাটিতেই
এলাই গতর!
বাক নাই স্বাধীনতা নাই
নাই গণতন্ত্র,
বদনা নাই পানিও নাই
নাই বাদ্যযন্ত্র!
বউও নাই সন্তান নাই
নাই শালি-শালা,
শ্বশুর নাই শাশুড়ি নাই
তবু কতো জ্বালা!
বইও নাই খাতাও নাই
নাই যে কলম,
মাথার বিষে মরে গেলেও
পাইনা মলম!
চশমা নাই ক্যাপও নাই
নাই দামি স্যুট,
কিনতে পারলাম না আজো
এক জোড়া বুট!
টাকা নাই পয়সাও নাই
নাই ব্যাংক-বীমা,
যারে ভালোবেসেছিলাম সে
দেখালো গরিমা!
ছাগল নাই গরুও নাই
নাই যে মহিষ,
তবু রোজ কী খুঁজে বেড়াই
পাইনা হদিস!
ঘুমও নাই স্বপ্নও নাই
নাই বুকে বল,
চক্ষুও নাই অশ্রুও নাই
আমি নিঃসম্বল!
এতো এতো শূন্যতার মাঝে
কী করে যে থাকি,
অন্তর্যামীও জানেন কি তা?
দেই তারে ফাঁকি!
১ ভাদ্র ১৪২৩ বঙ্গাব্দ
ভালুকা, ময়মনসিংহ ।
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১৭ সকাল ১১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুন
আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯
ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন