
স্বপ্না মণির বিয়ে,
বর এলো রে রিক্সা নিয়ে
টোপর মাথায় দিয়ে।
সাজুগুজো করে স্বপ্না
বসেছিলো ধ্যানে,
কেমন বর যে ভাগ্যে জোটে
আল্লাহপাক্ই জানে!
রিক্সাঅলা বর,
পাঁচশো টাকা বেঁচে থাকে
সব খরচের পর!
এমন বর কি চেয়েছিলো স্বপ্না মণি?
তার কপালে লাগালো কে এমন শণি?
তারই বৃদ্ধ দাদু,
কী করে যে রিক্সাঅলা
করলো তারে যাদু?
সে যাই হোক মশাই,
আমরা কি কশাই?
গরিব বলে রিক্সাঅলার
থাকবে না বউ?
তাকে নিয়ে তোমরা কেন
এতো কথা কও?
সুন্দরী বউ হলে
তোমার কী মুছিবত?
তাকে নিয়ে উড়াল দেওয়ার
খুঁজছো অব্যর্থ পথ?
স্বপ্না মেনে নিলো
তার ভাগ্যের ফের,
জীবনে সুখ পেয়েছে ঢেড়!
এখন তবে দুঃখের পালা,
প্রস্তুত মেনে নিতে সকল জ্বালা!
বস্তির মাঝে শুরু হলো
দুজনের ঘর,
রিক্সাঅলা ভেবেছিলো স্বর্গ নামবে
ধরণীর পর!
তা আর হলো কই?
নববধূর চাওয়া-পাওয়ার পায় না থৈ!
সপ্তাহ সপ্তাহ পার্লার,
সাধ্য নেই তার বইতে
মেকাপ বক্সের ভার!
সারাদিনই রাখে তারে চাপে,
অস্বস্তিতে সারা অঙ্গ
থরোথরো কাঁপে!
অভাব যখন দ্বারে এসে দাঁড়ায়,
প্রেম-প্রীতি খুঁজে পাওয়া দায়।
সংসারেতে চলছে নিদারুণ ভর্তুকি,
কেউ নেই সুখী!
১৭ ভাদ্র ১৪২৪ বঙ্গাব্দ
ভালুকা, ময়মনসিংহ।
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ৮:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



