somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নওমী

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


“স্যার, একটু কাছে আসেন; একটা জোক্স বলি।” ক্লাস ভর্তি ছেলেমেয়েদের সামনেই মেয়েটা বলল।
“না, এখন কোন জোক্স না; পড়ায় মনোযোগ দাও।” অনিমেষ ধমক দিল মেয়েটাকে।

আরও অনেকের সাথে মেয়েটাকে কোচিংয়ে পড়ায় অনিমেষ; নাম নওমী। পড়ালেখায় মোটামুটি ভালো, কিন্তু মুশকিল হলো, মেয়েটা কথা বলে বেশি। আর কখন কী বলবে হুঁশ থাকে না! মাঝেমধ্যেই সে সীমানা ছাড়িয়ে যায়। অনিমেষ কদাচিৎ শাসন করে অবশ্য। ওই পর্যন্তই। অনতিকাল পরে আবার প্যাঁচাল শুরু করে দেয়।

“তোমার ঘড়িটা তো খুব সুন্দর।” নওমীর হাতে নতুন একটা ঘড়ি দেখে মন্তব্য করল অনিমেষ। “নেবেন, স্যার? আমার আরও কয়েকটা আছে।” এ বলে ঘড়ি খুলে ফেলল সে।
“আরে না, আমার ঘড়ি আছে।”
“পরেন না তো!”
“ভালো লাগে না, ব্যাগে রেখে দিয়েছি।”

“স্যার, এখানে পড়তে ভাল্লাগে না; আপনার কাছে নিরিবিলিতে পড়তে চাই। আমাকে প্রাইভেট পড়াবেন?” একদিন বলে বসল মেয়েটা।
“কয়জন আছ তোমরা?” অনিমেষ জানতে চাইল।
“আমাকে একাই পড়াবেন। আপুর সাথে কথা বলবেন? একদিন পরিচয় করিয়ে দেব।”

ওর আপু পুলিশ। হঠাৎ করেই একদিন উনার সাথে অনিমেষকে পরিচয় করিয়ে দিল নওমী। অনিমেষ বললো, “এ মাস থেকেই পড়া শুরু করো, নওমী!”
নওমী বললো, “সামনের মাস থেকে পড়া শুরু করব, স্যার!”

“আই লাভ ইউ, স্যার!” নিঃসঙ্কোচে বলল নওমী। থতমত খেলো অনিমেষ, চারপাশে তাকিয়ে দেখল আশপাশে কেউ আছে কি না। না, কেউ নেই।
“কী বলো এসব? যত সব অশালীন কথাবার্তা!” রাগ দেখাল অনিমেষ।
“অশালীন কথাবার্তা কোথায়, স্যার? আমার আপনাকে ভালো লাগে, সে কথাই তো জানালাম।”
“এসব বললে তোমার আপুকে কিন্তু বলে দেব।”
মুখটা মলিন হয়ে গেল নওমীর।
“স্যার কি আপুকে পছন্দ করেন?” কণ্ঠে যথাসম্ভব গাম্ভীর্য এনে জানতে চাইল নওমী।

অনিমেষ ওর আপুর প্রশংসা করেছিল একদিন। মাঝেমধ্যে খোঁজ-খবরও নিত। এ থেকেই কি ও ধরে নিল অনিমেষ ওর আপুকে পছন্দ করে?
“ভালো তো লাগারই কথা, তাই না?” হেসে বলল অনিমেষ।
নওমী অন্যদিকে তাকিয়ে রইল। ওর বুকটা কি পুড়ে যাচ্ছিল?

ওর আপুর ছয় বছরের বাচ্চাটা হঠাৎ কোত্থেকে দৌড়ে এলো; অনিমেষের কোলে বসে জিগ্যেস করল, “তুমি কখন এসেছ?”
“এই তো কিছুক্ষণ হলো, বাবা!” হাসিমুখে বলল অনিমেষ।
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০২৪ সকাল ১১:৪৩
১৭টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজগত বিষয়ে আমার গবেষণায় এআই সহায়তা

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৭ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:৫১





কোন কিছু না থাকা শূন্য অসীম ছিল। কারণ তাতে তাকে সীমা দেওয়ার মত কিছুই ছিল না। সেই শূন্যে কোন কিছু হতে কোন বাধা ছিল না। কে বাধা দিবে... ...বাকিটুকু পড়ুন

কিসের রিকন্সিলিয়েশন‼️কার সাথে কে চায় এই রিকন্সিলিয়েশন⁉️

লিখেছেন ক্লোন রাফা, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:০০



বাংলাদেশের প্রেক্ষাপটে "রিকন্সিলিয়েশন" বা সমঝোতা-ভিত্তিক রাজনীতি নিয়ে বিতর্কটা অনেক পুরনো, এবং প্রশ্নটা সেই বিতর্কের মূল জায়গায়।

এটা কেন... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রামের জ্ঞানতাপস আচার্য যোগেশ চন্দ্র সিংহ

লিখেছেন জুয়েল তাজিম, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫২

সাধনপুরের সন্তান আচার্য যোগেশ চন্দ্র সিংহ যিনি নিজের আলোয় আলোকিত করেছিলেন চট্টগ্রামের শিক্ষা-জগৎ।

কোনো কোনো মানুষের জন্মদিন ইতিহাসের ক্যালেন্ডারে একটি সাধারণ তারিখ হয়ে থাকে। আবার কোনো কোনো মানুষের জন্ম একটি জনপদের... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ১০৩

লিখেছেন রাজীব নুর, ০৭ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮



দুইজন বয়স্ক মানুষ আমাদের বাসায় আসেন।
তারা গ্রামে থাকেন। ঢাকা এলে আমাদের বাসায় উঠেন। ঢাকা তারা আসেন চিকিৎসা করাতে। ৫/৭ দিন থাকেন। চিকিৎসা শেষে চলে যান। আমাদের... ...বাকিটুকু পড়ুন

এআই বিবেচনায় সামুর সেরা ব্লগারগণ

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৪১




সামহোয়্যার ইন ব্লগের উল্লেখযোগ্য ২০ ব্লগার
ক্রম ব্লগার যে কারণে উল্লেখযোগ্য
১ রাজীব নূর দীর্ঘ ১৬+ বছর সক্রিয়তা, বিপুল পোস্ট ও মন্তব্য, জীবনঘনিষ্ঠ লেখা
২ চাঁদগাজী/সোনাগাজী রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ,... ...বাকিটুকু পড়ুন

×