somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বয়স ত্রিশ-পঁয়ত্রিশ হওয়ার আগে কোনো প্রকার গ্রন্থ প্রকাশকে নিরুৎসাহিত করি

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ম্যাচিউরিটি
অল্পবয়সে রবীন্দ্রনাথ যে লেখাগুলো লিখেছিলেন, পরিণত বয়সে ঐ লেখাগুলো নিজেই বাতিল করে দিয়েছিলেন। নিজের লেখা বলে পরিচয় দিতেই লজ্জাবোধ করতেন। জীবনানন্দ দাশ জীবদ্দশায় অনেক লেখাই প্রকাশ করেননি। দেশ ও প্রকৃতি বিষয়ক লেখা নিয়ে উনি প্রায়ই হীনম্মন্যতায় ভুগতেন। জসীম উদদীনকে অনুকরণ করছেন এমন অপবাদের আশঙ্কা করতেন। ঝামেলা হতে পারে অথবা মানসম্মত হয়নি এই অজুহাতে আত্মজৈবনিক লেখা প্রকাশ করেননি। যদিও পরবর্তীতে দেখা গেছে লেখাগুলো কালোত্তীর্ণ হয়েছে।

মীর শওকত আলী তাঁর ‘প্রদোষে প্রাকৃতজন’ লিখতে দীর্ঘসময় নিয়েছিলেন। আখতারুজ্জামান ইলিয়াস তাঁর ‘চিলেকোঠার সেপাই’ ও ‘খোয়াবনামা’ লিখতে রীতিমতো সাধনা করেছেন। শওকত ওসমানসহ প্রথিতযশা আরও অনেক সাহিত্যিকই যা লিখেছেন সময় নিয়ে লিখেছেন। হুটহাট কিছু লিখেননি। পরিমাণের চেয়ে মানটাকেই প্রাধান্য দিয়েছেন। এখানে রফিক আজাদের কথা বলা যায়। ভদ্রলোক সারাজীবনে দু’শোর বেশি কবিতা লিখেননি। তারপরও বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি তিনি। অথচ অনেকেই আছেন হাজার হাজার কবিতা লিখে ফেলেন। কালস্রোতে সব অবশ্য ভেসেও যায়।

অল্পবয়সে যে লেখাগুলো লেখা হয়, তাতে চিন্তা-ভাবনার খোরাক কম থাকে। কৈশোরে আমরা যে অনুভূতি লালন করি, যৌবনে নিশ্চয়ই একই অনুভূতি থাকে না? চিন্তা-ভাবনায় পরিণতি আসে। আপনি যখন কোনো গ্রন্থ রচনা করবেন, নিশ্চয়ই সর্বজনীন করেই লিখবেন। সেটা নিশ্চয়ই বাগাড়ম্বরপূর্ণ হবে না? ওখানে নিশ্চয়ই একটা বার্তা থাকবে, যেটা সবসময়ের জন্যই প্রযোজ্য হবে। একসময় যদি নিজের কাছেই বিরক্তিকর ঠেকে, পাঠক কীভাবে নেবে? এ জন্য চিন্তা-ভাবনার পরিণতি জরুরি। বিষয়ভিত্তিক জ্ঞান এবং সে বিষয়ে কথা বলতে পাঠকের মুখোমুখি হওয়ার সক্ষমতা থাকতে হবে।

গ্রহণযোগ্যতা
হুট করে একটা বই লিখে ফেললে হবে না, দেখতে হবে আপনার পাঠকশ্রেণি কেমন। আপনার গ্রহণযোগ্যতা কেমন। ফেসবুকে সামান্য ক’টা লাইক অথবা অতি উৎসাহী কিছু মানুষের কথায় বই করে ফেললে বিপদে পড়তে হবে। কারণ, এই অতি উৎসাহী শ্রেণি আপনার বই কিনবে না। শুধু শুভ কামনা জানিয়েই দায় সারবে। অথবা সৌজন্য কপির জন্য মুখিয়ে থাকবে। অদৃষ্ট বেশি মন্দ হলে আবার এমনও হতে পারে, আপনি কাউকে বই উপহার দিলে সে এমন ভাব দেখাবে যেন তাকে বই দিতে পেরে আপনিই ধন্য হয়েছেন।

এ জগৎটা বড় কঠিন, ভুক্তভোগী মাত্রই জানেন। নতুনেরা দুঃখে সারা জীবনের মতো সাহিত্যসাধনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলবেন।

গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য জাতীয় দৈনিক, পাক্ষিক বা মাসিক সাময়িকী, বিশেষ সংখ্যাগুলোতে লেখা দিতে পারেন। একটা পাঠকশ্রেণি তৈরি করুন। অথবা ব্লগ বা ফেসবুকে দল গঠন করে সাহিত্যচর্চা করতে পারেন। এতে আখেরে লাভ হবে। আপনার পরিচিতি বাড়বে, লেখার মান বাড়বে (ভুল হলে নিজেকে শুধরে নেওয়ার মানসিকতা থাকতে হবে।)।

ত্যাগী মনোভাব
লেখালেখিকে পেশা হিসেবে নেওয়ার চিন্তা করবেন না। আগে রুটি-রুজির ব্যবস্থা করুন। মনে রাখবেন, কালজয়ী কোনো সাহিত্যিকই লেখালেখি করে জীবন চালাতে পারেননি। জমিদারপুত্র হওয়ায় রবীন্দ্রনাথ রক্ষে পেয়েছেন। নজরুল, জীবনানন্দ, মধুসূদনও অর্থাভাবে ধুঁকে ধঁকে মরেছেন। মানিক বন্দোপাধ্যায়ের দুরবস্থার কথা তো বলাই বাহুল্য।

লেখালেখি করবেন অবশ্যই ত্যাগী মনোভাব নিয়ে, কিছু পাওয়ার আশা না করে। বৈষয়িক কিছু পাওয়ার আকাঙ্ক্ষা থাকলে সাধনা হবে না।
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০২৪ রাত ১১:৪৩
১৯টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশে ইসলামপন্থা বনাম গণতন্ত্র: মানুষ যখন নাগরিক থেকে অনুসারী হয়ে উঠছে!

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩


কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

×