somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এল আঁধার ঘিরে

১৪ ই মার্চ, ২০২২ সকাল ১০:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


“তোমাকে নিয়ে একবার হাতিরঝিল গেলাম না?” মধুকে জিগ্যেস করল তূর্য।
“না।” মধু বলল, “ওটা আপনার কল্পনা ছিল। সারা দিন চিন্তায় থাকেন তো, তাই মাথা ঠিক নেই।”

খুব অবাক হলো তূর্য। এমনও হতে পারে? ওর স্পষ্ট মনে হচ্ছে ও মধুকে নিয়ে রামপুরায় হাতিরঝিল গিয়েছিল। কিন্তু কবে গিয়েছে, তা মনে পড়ছে না। কোথা দিয়ে গিয়েছে? মৌচাক-মালিবাগ পার হয়ে না কি বনানী থেকে এসে? মধু ফার্মগেট থেকে এসে কোথায় নেমেছিল? কোনো কিছুই খেয়াল হচ্ছে না।

মধু দুষ্টুমি করছে না; এটা নিশ্চিত। এমন ভুলে যাওয়া রোগটা বেশ কিছুদিন ধরে হয়েছে তূর্য’র। একবার অফিসের মালিকের বাসায় গেল। গিয়ে ঠাহর করতে পারল না কোনটা মালিকের ফ্ল্যাট! অথচ সে মাঝেমধ্যেই সেখানে যায়।

ভুল করে চার তলায় উঠে গেল। কলিং বেল চাপতেই মালিকের বোন বেরিয়ে এলেন। জিগ্যেস করলেন, “কিছু বলবে?”
“নিচে এসেছিলাম। ভাবলাম আপনাদের কোনো দরকার পড়ে কি না।” তূর্য বলল।
“ধন্যবাদ। আপাতত দরকার নেই।” ম্যাডাম বললেন।

তূর্য নিজের প্রত্যুৎপন্নমতিত্বে বেশ অবাক হলো। হাঁফ ছেড়ে বাঁচল।

সে যতবারই বনানী যায় মালিকের বাসায়, ততবারই ফ্ল্যাটের নম্বর ভুলে যায়। বিষয়টা কিংবদন্তি পর্যায়ে চলে গেছে। একবার বনানী গেল। মালিক আসতে বলেছিলেন। গিয়ে কলিংবেল চাপল কিন্তু কেউ বেরোল না। অনেকক্ষণ পর ২৭-২৮ বছর বয়সি এক ছেলে বাইরে থেকে এল। তার হাতে বাজারের ব্যাগ। রুমের তালা খুলতে খুলতে জিগ্যেস করল, “কার কাছে এসেছেন?”
“রেজওয়ান স্যারের কাছে।” তূর্য বলল।
“ওনি তো সিলেট গেছেন।”

হতবুদ্ধি হলো তূর্য। কারণ, স্যার সিলেট গেলে তো বলে যাওয়ার কথা। ওনি আজ সকাল এগারোটার মধ্যে বনানী আসতে বলেছিলেন।

ড্রইং রুমে ঢুকে কিছুক্ষণ বসে ছেলেটার সাথে গল্পগুজব করল। তার নাম শিমুল। হঠাৎ মালিক ফোন দিলেন। জানতে চাইলেন, “তুমি কোথায়?”
“তিন তলায়।”
“ওখানে কী করো? দ্রুত দু’তলায় এসো।” মালিক তাড়া দিলেন।

তূর্য অবশ্য এ রুমে ঢুকেই কিছুটা আঁচ করতে পেরেছিল ভুল জায়গায় এসেছে। কারণ, এখানকার ড্রয়িংরুম অফিসের মতো। অনেক চেয়ার বসানো। মালিকের ড্রয়িং রুম ঠিক এমন না। আঁচ করলেও ও দ্বিধাদ্বন্দে ছিল। কারণ, এখানকার মালিকের নামও রেজওয়ান। বিষয়টা মালিককে বললে ওনি ভর্ৎসনা করে বললেন, “আমার নাম রেজওয়ান বিন আমিন। তুমি তো আমার নামই জানো না।”

মজার ব্যাপার হলো, মালিকের স্ত্রীর নামও শিমুল।

যাহোক, আইন্সটাইনের ভুলে যাওয়া নিয়ে কিংবদন্তি ছড়ালেও তূর্য’র ভুলে যাওয়া কাল হয়ে দাঁড়িয়েছে। কোথা থেকে কোন খবর এলো, কী করতে হবে, কোথায় যেতে হবে- কোনো কিছুই মনে থাকে না। কাজে বারবার ভুল হয়ে যায়। মালিক ডায়েরি রাখতে বললেন। যেন সবকিছু টুকে রাখে। কিন্তু সব কি লেখা যায়?

সেদিন ঘটল এক ঘটনা। তূর্য একটা কাজে বাইরে গিয়েছিল। মালিকের কাছে তার রিপোর্ট পেশ করল। মালিক বললেন, “ঠিক আছে। জলিল আর শহিদুলকে ওপরে পাঠিয়ে দাও।” প্রসঙ্গত জলিল হচ্ছেন গাড়িচালক আর শহিদুল বাসার তত্ত্বাবধায়ক।

তো তূর্য নিচ তলায় নেমে ওদেরকে বলল, “লিফটের তিন চেপে উপরে যান।” হঠাৎ খেয়াল হলো, তিন চাপলে তো পার্লারে চলে যাবে। চার চাপতে হবে। ওখানে প্রিন্সিপাল ম্যাডামের রুম। মালিক ওখানেই আছেন। এটা বলতে দৌড়ে আসতে আসতেই জলিল-শহিদুল উপরে উঠে গেছে।

কিছুক্ষণ ওর মালিক ফোন দিলেন। বললেন, “ওদের তিন তলায় পাঠিয়েছ কেন?”

কী বলবে তূর্য? বলল, “ভুল হয়েছে।”

এমন ভুল তার বরাবরই হয়। লিফটের তিন যে চার তলা; এটা ওর খেয়াল থাকে না।

চলবে...
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০২৪ দুপুর ১২:০৮
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সী পার্ল এবং চারপাশ

লিখেছেন রোকসানা লেইস, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৪


খুব ভোরে ঘুম ভাঙ্গল। সূর্য তখনও জাগেনি। ব্যালকুনিতে গিয়ে বসলাম কিছুক্ষন। সামনে সাগর আপনমনে ঢেউ তুলে নাচছে। একজন মানুষও নাই সাগরপাড়ে। এমন নিরিবিলি সাগরপাড়ই চেয়েছিলাম। যেখানে পুরোটাই আমার থাকবে।... ...বাকিটুকু পড়ুন

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

জলসার আসর

লিখেছেন নিচু তলাৱ উকিল, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:১০

রঙ্গিন শহররের বুকে তাম্বু টাঙিয়ে বসিয়েছি জলসার আসর।
ধর্মীয় বয়ানের ফাঁকে;
গলির মাথায় বেজে উঠছে উলুধ্বনি।
এদিকে তুমি আর আমি ডুবে আছি কলকির ধোঁয়ায়।
নোনতা ঘামের ব্যবচ্ছেদে পুটিমাছের বুক চিরে মেখে দিয়েছি পাঁচ প্রহরের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

×