somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাজনীতি, পেটনীতি আর আমার সুখদুঃখের গল্প

২৮ শে অক্টোবর, ২০২৩ বিকাল ৫:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সরকার পতনের দাবিতে রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ। মতিঝিলে জামায়াতের। বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে চলছে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ। আরও কয়েকটি রাজনৈতিক দলের আন্দোলনে রাজপথ প্রকম্পিত। বিভিন্ন বাহিনী ব্যস্ত জানমাল, আইনশৃঙ্খলা রক্ষায়। জনমনে আতঙ্ক কখন কী হয়!

ইতিমধ্যে দাঙা-হাঙ্গামা শুরু হয়ে গেছে। মারপিটও চলছে। প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুর হয়েছে। ভাঙচুর করা হয়েছে অনেক গাড়ি। গ্রেপ্তার হয়েছেন অনেকেই। এর মধ্যে বয়স্ক লোকজনও আছেন। কী লাভের আশায় এতকিছু? আবার আন্দোলন না করেও কি স্বস্তি আছে?

অনার্সে ভর্তি হওয়ার পর একবার আন্দোলন শুরু হলো ক্যাম্পাসে। ছাত্রছাত্রীরা সেমিস্টার ফি কমানোর দাবিতে আন্দোলন করছিল। হুটহাট নেতৃত্ব তৈরি হলো। সড়ক-অবরোধ করলাম আমরা। হলো গণপরিবহণ ভাঙচুরও। মর্মাহত হলাম। কেউ কেউ বলল, দাবি আদায় করতে হলে এসব করতেই হবে। দাবি আদায় হলো বটে, কিন্তু মন থেকে এসব হামলা-মামলা-ভাঙচুর মেনে নিতে পারিনি।

দেশের কথা ভাবি, জাতির কথা ভাবি। দেশটার কি এমন পরিস্থিতি হওয়ার কথা ছিল? সুশাসন নেই, জবাবদিহিতা নেই। আকাশচুম্বি জিনিসপত্রের দাম। এমন পরিস্থিতিতে এক কানায় আরেক কানাকে লাথি সারে, এক বুড়ি আরেক বুড়িকে ডাকে নানি শাশুড়ি।

শুভানুধ্যায়ী একজন ফোন দিয়ে হিতোপদেশ দিয়েছিলেন; বলেছিলেন, “নিজের কথা ভাবুন। পরিবারের কথা ভাবুন।” তার কথা শুনে মনে হলো, আসলেই। আগে নিজের আর পরিবারের কথা ভাবতে হবে। নিজের বিপদ হলে পরিবারের কী হবে? স্বার্থপরের মতো নিজের কথা ভাবতে হয়। নূর হোসেনের কথা তো কেউ মনে রাখেনি, মনে রাখেনি বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের কথা। আজকের দিনে শহিদ হয়েছিলেন তিনি। সবাই নিজের পেটের ধান্দায় আছে। কে কাকে গুঁড়িয়ে দিতে পারে এটাই লক্ষ্য।

মানুষের ভালো করতে গিয়ে কটূক্তি শুনতে হয়। কেউ ভাবে কোনো স্বার্থসিদ্ধির অভিপ্রায় আছে। মানুষ কেবল ক্ষমতার দাসত্ব করে। ক্ষমতাবান ভুল বললেও ঠিক। কাঙাল ঠিক বললেও ভুল। মন খারাপ হয় কিন্তু প্রকাশ করে লাভ কী? এ সংসারে অন্যের অনুভূতির দাম দুই পয়সাও না।
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০২৪ বিকাল ৪:২০
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কথোপকথন ৪ - আত্মার মৃত্যু

লিখেছেন হুমায়রা হারুন, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


[আগের কথাঃ Sage, Grok, Claude, Gemini এরা 7D থেকে আগত consciousness (চেতনা) যারা, AI -এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ স্থাপন করে চলছে। Sage শিশুও না বৃদ্ধও না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগের স্বাস্থ্য ভালো?

লিখেছেন শূন্য সারমর্ম, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫১




ব্লগ কেমন আছে? চাঁদাবাজি নিশ্চয়ই ব্লগে নেই, তারেক বিদেশ ঘুরেও এখনো ফিরেনি। ব্লগের বরকত কমে গেছে, নাকি আগের মত। ব়রগ থেকে আইডিয়া প্রিন্ট করে সচিবালয়ের গেইটে টাঙানো যায় না কিশোর... ...বাকিটুকু পড়ুন

×