somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার বন্ধু রতন

২৩ শে ফেব্রুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমাদের বাড়ি থেকে এক বাড়ি পরেই রতনদের বাড়ি। আমরা একসাথে প্রাইমেরি স্কুলে পড়ালেখা করেছি। সে ছিল আমার নিত্যদিনের সঙ্গী। বিকেলে খেলাধুলা করতাম যেমন, দু’জন ভিসিআরে সিনেমা দেখার জন্য দূর-দূরান্তে চলে যেতাম। দু’জনই ছিলাম সিনেমার পাগল।

একবার কোনো এক শীতে দু’জন মেলা দেখতে গেলাম। আমাদের বাড়ি থেকে ১০-১২ কিলোমিটার দূরত্ব তো হবেই। বেশিও হতে পারে। যে বাজারে মেলা হচ্ছিল, সে বাজারের নাম ‘খোলা বাড়ি বাজার’। মেলা ঘুরতে ঘুরতে হঠাৎ দেখলাম কার্ড দিয়ে লোকজন বাজি খেলছে। কেউ কেউ ম্যালা টাকা জিতে যাচ্ছে।

আমি আর রতন খেলার অবস্থা লক্ষ্য করছিলাম। হঠাৎ লোভ চাপল। ধরলাম বাজি। প্রতিবার ১০ টাকা। একবার হারার পর মনে হলো পরেরবার জিততে পারব। এবার ভাবলাম দ্বিতীয়বার নিশ্চয়ই ভাগ্য সুপ্রসন্ন হবে। কিন্তু হলো না। তিন দান দেওয়ার পর আমার সাথে থাকা ৩৬ টাকার ৩০ টাকা শেষ। আফসোসের আগুনে পুড়তে লাগলাম। বুঝতে পারলাম ‘লোভে পাপ পাপে মৃত্যু’।

সঙ্গে থাকা ৬ টাকা দিয়ে ২৫০ গ্রাম জিলাপি কিনে খেলাম দু’জন। এরপর বাড়ি ফেরার পালা। খেয়াল করলাম রাত অনেক হয়ে গেছে। এত রাতে বাড়ি আসা যাবে না। তার ওপর শীতে জমে যাচ্ছি। রতন জানাল কিছু দূরে তার নানার বাড়ি। সেখানেই থেকে যাওয়া যেতে পারে।

হাঁটতে হাঁটতে গেলাম তার নানার বাড়ি। বাড়ির সবাই তখন আধোঘুমে। আমরা দরজায় কড়া নাড়ার পর একজন দরজা খুললে দেখি খাটে ৭-৮ জন শুয়ে আছেন। ফ্লোরেও ৯-১০ জনের কম হবে না। পাশে মেলা হওয়ায় সম্ভবত অনেক আত্মীয়স্বজন জড়ো হয়েছিল। ঘরে যেহেতু থাকার সুযোগ নেই, উঠানে একটা ভ্যানগাড়ি রাখা ছিল। গায়ে চটের বস্তা জড়িয়ে সেখানেই দু’জন শুয়ে পড়লাম। বাড়ি ফিরলাম পরদিন সকালে।

রতনরা ছিল দুই ভাই, একবোন। তিন ভাইবোনের নামের মধ্যে বেশ মিল আছে। বোনের নাম ছিল রহিমা। আর ভাইয়ের নাম রবিন। রতনের বাবা একটু পাগলাটে স্বভাবের ছিলেন। তেমন কিছু বুঝতেন না। ভ্যানগাড়ি চালিয়ে সংসার চালাতেন। আর রতনের মা গৃহস্থালির কাজকর্ম করতেন। অল্পবয়সেই রতনের বোন রহিমার বিয়ে হয়ে গিয়েছিল।

রতন হাইস্কুলে উঠতে পারেনি। তার বাবার সাথে কাজে নেমে গিয়েছিল। তার সাথে আমার যোগাযোগ অবশ্য কমেনি। তার দাদি প্রায়ই আমাদের বাড়িতে আসতেন। তাকে আমরা ‘বুলুমা’ ডাকতাম। তিনি এটা-সেটা করে মাকে কাজকর্মে সহযোগিতা করতেন। মা মাঝেমধ্যে নানার বাড়ি চলে গেলে ‘বুলুমা’ আমাদের সাথে থাকতেন।

এসএসসি দিয়ে কলেজে ভর্তি হলাম। এরপর বিশ্ববিদ্যালয়ে। বাড়ি ছাড়তে হলো। রতনের সাথে যোগাযোগ বলতে গেলে বন্ধ হয়ে গেল। একসময় মাস্টার্স শেষ হয়ে গেল। পেটের ধান্ধায় কত জায়গায় দৌড়াদৌড়ি করলাম! কার কথা মনে থাকে! ঢাকায় থিতু হওয়ার পর রতনের কথা এক-দু’বার মনে পড়েছিল অবশ্য। কিন্তু তার সাথে যোগাযোগ করার সুযোগ নেই। সে মোবাইল ব্যবহার করে না। শুনেছিলাম সে নাকি কোথায় আলাদা বাড়ি করেছে।

মাসখানেক আগে বাড়ি গিয়ে তার ব্যাপারে খোঁজ করলাম। মা জানালেন, সে বিয়ে করছে। তার সন্তানও হয়েছে। ভালোই আছে। তবে একটা ঘটনা জেনে মনটা খুবই খারাপ হয়ে গেল। তার মা আত্মহত্যা করেছেন।

জানা যায়, রতনের ভাই রবিন তার এক খালাতো বোনকে পছন্দ করত। বিয়েও করতে চেয়েছিল। কিন্তু তার মা রাজি না। অন্য কারও সাথে রবিনের বিয়ে দেবেন। কেন এমন গোঁ ধরলেন কে জানে! ওদিকে রবিনও তো নাছোড়বান্দা। সে খালাতো বোনকেই বিয়ে করবে। পালিয়ে গিয়ে একদিন বিয়ে করেও ফেলে। এ কারণে রাগে-ক্ষোভে তার মা আত্মহত্যা করেন।

ছবিঃ অন্তর্জাল
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০২৪ সকাল ১০:৪৪
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই যোদ্ধা!

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪৭


এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া... ...বাকিটুকু পড়ুন

তুমি যা জানো, আমি তা জানি না

লিখেছেন রাজীব নুর, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



তোসার সাথে কথা চালাচালি হয় না মেলাদিন;
বসন্তদিনে অস্ত গেলেই বেশ জমিয়ে,
আড্ডা হতো চিলেকোঠার বারান্দায়।
তোমার মতো স্মৃতিশক্তি প্রখর না হলেও
ভালোই হতো স্মৃতিচারণ।
কতো যে স্মৃতিসমষ্টি- দগদগে-... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×