somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিপদের সময় কোনো কিছুই কাজে আসে না

১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কয়েক মাস আগে একটা খবরে নড়েচড়ে বসলাম। একটা আরব দেশ থেকে বাংলাদেশি দুটো পরিবারকে প্রায় দুই কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। কীসের ক্ষতিপূরণ সেটা খুঁজতে গিয়ে যা পেলাম, তা হলো: বাংলাদেশের দু’জন নাগরিক সে দেশে খুন হয়েছেন। আরব দেশে তো নিয়ম অপরাধ প্রমাণিত হলে মৃত্যুর বদলে মৃত্যু। নিহতের পরিবার যদি ক্ষমা করে দেয়, তাহলেই কেবল মুক্তি। যাহোক, নিহতের পরিবার ক্ষমা করায় অপরাধীরা বেঁচে গেল আর নিহতদের পরিবার বড়ো অঙ্কের টাকা ক্ষতিপূরণ পেল।

অন্য দেশের কথা জানি না, তবে এটা জানি বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় কেউ মারা গেলে অনেক সময় আদালত ক্ষতিপূরণের রায় দেন। পরিবারের উপার্জনক্ষম কেউ মারা গেলে; এটা আসলেই দরকার। কিন্তু চালকের অসাবধানতায় কারও মৃত্যু হলে অপরাধীকে মাফ করে দিয়ে ক্ষতিপূরণ আদায় আমার কাছে নিহতের প্রতি অবমাননা ছাড়া আর কিছু মনে হয় না।

প্রবাসী যারা মারা গেলেন, তাদের খুনের বিবরণ পড়ে শিউরে ওঠি। ভাবি আহারে কত কষ্টই না হলো! এরপর আবার অপরাধী শাস্তি পেল না।

কেউ মরে গেলে পরিবার ভোগান্তিতে পড়ে। এটা জেনেও অনেককে দেখি নিজের জীবন হুমকির মুখে ফেলে এটাসেটা করে। পরবর্তীতে ভোগে। কিন্তু ভুক্তভোগীর দুঃখটা কি কেউ অনুভব করতে পারে? অনেক সময় তো পরিবারও বোঝে না। আসলে পরিবারব্যবস্হা এখন এমন হয়েছে- টাকা দিতে না পারলে মা-বাবাও সন্তানকে অবহেলা করে।

রাজনৈতিক বা ধর্মীয় বিষয় নিয়েও ভাবনা হয় মাঝেমধ্যে। দেখি অবৈধভাবে হাজার হাজার কোটি টাকা উপার্জন করে। বিপদ কালে এসব টাকা কোনো কাজেই লাগে না। সাম্প্রতিক সরকার পরিবর্তনের সময়ের ঘটনাই তো প্রত্যক্ষ প্রমাণ। ভাবি, এরা কি একবারও ভাবে না চিরদিন কাহারো সমান নাহি যায়?

ধর্মীয় ক্যাচাল তৈরি করে অনেকে ফায়দা লুটতে চায়। আদৌ কি লাভ হয়? লোকের চোখে ধুলো দিয়ে সাময়িক লাভ হয় বটে, চিরকালীন লাভ কি হয়? শেষকালে এসে মাফ চেয়ে পার পেতে চায়। এসবের কোনো দরকার আছে?

সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:১৫
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল, ড. ইউনূস, আমেরিকা-বাংলাদেশ চুক্তি ও এলিট তৈরির কারখানা - আমাদের শিক্ষা

লিখেছেন শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো... ...বাকিটুকু পড়ুন

বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৩২



বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে

রেডিওর ক্র্যাকল শব্দ ভেদ করে ভেসে আসা "আমার সোনার বাংলা", কিংবা কোনো বর্ষার সন্ধ্যায় কাজী নজরুল ইসলামের "কারার ঐ... ...বাকিটুকু পড়ুন

নির্বাক স্পর্শ (এটাকে সুর করে গান করার ইচ্ছে আছে)

লিখেছেন মায়াস্পর্শ, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪০

কুয়াশার ভেতর ফিরে আসি চেনা সেই শহরের পথে,
বিবর্ণ আলো ঘুমিয়ে থাকে পুরোনো কোনো জানালাতে।
একটা নাম আজও কেন নিঃশব্দে ডাকে......
ধুলো জমা সেই পথটাতে পায়ের শব্দ থেমে যায়,
দেয়ালজুড়ে মুছে যাওয়া কত স্মৃতিরেখা... ...বাকিটুকু পড়ুন

ঘোড়ামাছি মৃত্যুঞ্জয়ী সক্রেটিস - যার জন্ম হয়েছিলো সত্যকে পুনর্জীবিত করার জন্যে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯



প্লেটোর 'অ্যাপোলজি' কোনো সাধারণ ক্ষমা প্রার্থনার দলিল নয় (গ্রিক শব্দ Apologia মানে আত্মপক্ষ সমর্থন বা যুক্তির ব্যাখ্যা)। ৫০০ জন জুরির সামনে দাঁড়িয়ে ৭০ বছর বয়সী সক্রেটিস যে নির্ভীক... ...বাকিটুকু পড়ুন

আমরা কি রাজধানী ঢাকাকে মেরে ফেলছি ?

লিখেছেন এ.টি.এম.মোস্তফা কামাল, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫৯

ঢাকাকে সব কিছুর কেন্দ্র বানিয়ে ঢাকার মাথায় আমরা যে দুর্বহ বোঝা তুলে দিচ্ছি তার ভার কি ঢাকা বইতে পারবে? আমরা যদি খুব চেনা কিছু দেশের দিকে তাকাই তাহলে দেখবো রাজধানী... ...বাকিটুকু পড়ুন

×