somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২৫০০-৩০০০ টাকা কিন্তু অনেক টাকা

৩০ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রত্যন্ত গ্রামের একটা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা সম্পন্ন করেছি। সেমিস্টার ফি ছিল ২ হাজার ১৫ টাকা। আর মেসে থাকা-খাওয়ার খরচ সবমিলিয়ে ২৫০০-৩০০০ টাকা। এই সামান্য টাকা জোগাড় করতে পারতাম না আমি। বাড়ি থেকে টাকা পাঠালেই কেবল এসব খরচ মিটত। খুব চেষ্টা করতাম কিছু একটা করি, নিজের খরচে নিজে চলি। কিন্তু নানান কারণে হয়ে উঠেনি।

স্থান বদল করেছি কেবল, যদিও একটা-দুটো সুযোগ ছিল, কিন্তু সেগুলো কাজে লাগাতে পারিনি। শুধু হা-হুতাশ করে দিন গুজরান করেছি। পিছিয়ে পড়ার কারণ অবশ্যই অন্তর্মুখী স্বভাব। অন্যরা পারলে আমি কেন পারিনি? আসলে তখন কাউকে সমস্যার কথা বলতে পারতাম না। যাদের বলতাম, তাদের অনেকের ইচ্ছা ছিল না আমাকে কিছু করে দেওয়ার, আবার কারও সুযোগও ছিল না।

দিনে দিনে দিন ফুরিয়েছে। নিজের জড়তা কেটেছে। বাস্তবতা বোঝা হয়েছে। নিজের কাজ নিজেকেই করতে হয়। এখন পুরোনো দিনের কথা ভাবি। দুঃখ বিলাস করি। আমার বন্ধু রিফাত আর মোতালিব দুঃখ করে বলে, কখনও বলোনি তো।

আমি কিছু বলি না। ওদের বলা যেত, ওরা সহযোগিতাও হয়তো করত। রিফাত বেশি দুঃখ করে। কারণ, আমার দুঃসময়ে সে থাকতে পারেনি অথচ তার দুঃসময়ে আমি ছিলাম বলে। আমার দুঃসময়ে সে এমন এমন বন্ধুর পেছনে অর্থ খরচ করেছে, যারা এখন পয়সাওয়ালা হলেও তার খোঁজ নেয় না।

যখন অল্প অল্প টাকা উপার্জন করা শুরু করলাম, কারও সমস্যার কথা শুনলে চেষ্টা করতাম উপকার করার জন্য। শুধূ টাকা দিয়ে নয়, আমি যে যে সেক্টরে কাজ করেছি, সেসব সেক্টরে কাজের ব্যবস্থা করে দিয়েছি। অনেকে অবশ্য এসব চাকরি করেনি। তারা আরও ভালো সুযোগ খুঁজত। আমি আফসোস করতাম, আহা আমাকে একটা যেকোনো কাজ যদি কেউ দিত তখন!

কাজ খুঁজতে খুঁজতে জুতার তলা ক্ষয়ে গেছে, পায়ে ব্যথা ধরে গেছে। পদে পদে প্রতারিত হয়েছি। যেখানে নিজেই চলতে পারি না, সেখানে দেখা গেছে ধার করে একে ওকে টাকা দিয়ে ঠকেছি।

তবে এসব অভিজ্ঞতা শিক্ষা দিয়েছে আমাকে অনেক। আপন পর চেনা গেছে। একটা বিষয় ভালো মতো বোঝা গেছে, কেউ সমস্যা্র কথা বলছে মানে এটা সমাধান করতেই হবে; এমন না। আমাদের আশপাশে এমন অনেকেই আছে যারা চাইলে অনেকের জন্য অনেক কিছু করতে পারে, কিন্তু করে না। এর সমালোচনা করা যায়। তবে এটাও সত্যি, সে যেভাবেই করুক নিজের যোগ্যতায় করেছে, অন্যকে সহযোগিতা করতে তো সে বাধ্য না।

অনেককে সহযোগিতা করার পর দেখা গেছে সে আরও বিপদে ফেলে গেছে। সে বুঝতেই পারেনি কোন পরিস্থিতিতে তাকে সহযোগিতা করা হয়েছে।

ছবি
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:১৩
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

আজ থেকে বাংলাদেশ স্বাধীন হলো ।

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৪৪


অপারেশন সার্চলাইট (২৫ মার্চ): ১৯৭১-পাকিস্তানের বাঙালি গণহত্যা
অপারেশন সার্চলাইট ছিল ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) পাকিস্তানি সামরিক বাহিনীর দ্বারা পরিচালিত একটি গণহত্যা। বঙ্গবন্ধু... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮৬

লিখেছেন রাজীব নুর, ২৫ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫০



ইদ শেষ। লোকজন ঢাকা ফিরতে শুরু করেছে!
আজ বুধবার, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)। ইংরেজি তারিখ ২৫শে মার্চ, ২০২৬। সব কিছু যেন দ্রুত'ই শেষ হয়ে যাচ্ছে। এই হাসিনা... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্প কি ভেবেছিল? "সর্দার খুশ হোগা? সাবাশি দেগা?"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৯:৫৮

ইরান যুদ্ধ নিয়ে কিছু বলি।
আমি সাধারণ সত্য যা ঘটছে সেটাই বলি। মিথ্যা প্রোপাগান্ডা, সেটা যে পক্ষেরই হোক, আমার শেয়ার করতে ভাল্লাগে না।
একটা সময়ে আমেরিকা নিজের এয়ারফোর্স এবং নেভি... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে মার্চ, ২০২৬ সকাল ৮:০৪



সূরাঃ ১ ফাতিহা, ১ নং থেকে ২ নং আয়াতের অনুবাদ-
১। সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতি পালক আল্লাহর।
২। যিনি অনন্ত দয়াময়, অন্তহীন মেহেরবান।

সূরাঃ ১ ফাতিহা,... ...বাকিটুকু পড়ুন

×