somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাঁঝের মায়া

২২ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সেদিন সন্ধ্যায় ল্যাপটপে কাজ করছিলাম। হঠাৎ অচেনা একটা নম্বর থেকে আমার মোবাইলে ফোন এলো। “হ্যালো, কে?” আমি জিগ্যেস করলাম। ওপাশ থেকে নারীকণ্ঠ অস্পষ্টভাবে কী যেন বলছিল। আমি কিছুই বুঝতে পারছিলাম না! “হ্যালো, হ্যালো” করছিলাম শুধু। নারীকণ্ঠ অস্পষ্টভাবে বলল, “আমি সামিরা, তুমি শুনতে পাচ্ছ?”

নেটওয়ার্ক বারবার উঠানামা করছিল। আমি শুধু নামটুকুই বুঝতে পারলাম। চেঁচিয়ে বললাম, “কিছুই তো বুঝতে পারছি না! হ্যালো, কে বলছেন?” এরমধ্যে ফোনটা কেটে গেল।

আমার মোবাইলে তখন কোনো ব্যালান্স ছিল না, তাই সাথে সাথে ব্যাক করতে পারিনি। ওপাশ থেকেও আর ফোন আসছিল না! ভাবলাম, ঘণ্টাখানেক পরে রিচার্জ করেই তবে ফোন দেব। আপাতত আগের কাজেই মনোনিবেশ করলাম।

ছাপ্পান্ন মিনিট পরে মোবাইলে রিচার্জ করে ঐ নাম্বারে ফোন দিলাম। “হ্যালো” বলতেই নারীকণ্ঠ জিগ্যেস করল, “কে বলছেন?”
আমি বললাম, “ঘণ্টাখানেক আগে আমার নম্বরে এই নম্বর থেকে ফোন এসেছিল!”
নারীকণ্ঠ বলল, “ভুল নম্বরে ফোন চলে গিয়েছিল!”
আমি বললাম, “কণ্ঠটা যে পরিচিত মনে হলো?”
নারীকণ্ঠ বলল, “না, ভুল নম্বরেই ফোন গিয়েছিল!”
“ও আচ্ছা”, বলেই আমি ফোন কেটে দিলাম।

কাজে মন বসছিল না! মনে করতে লাগলাম, “অস্পষ্টভাবে কী নাম যেন বলেছিল?” মনে পড়ল! নাম বলেছিল, ‘সামিরা’! তাকে তো আমি চিনি! সে আমার কলেজের সহপাঠী!

মেসেজ পাঠালাম তাকে, “তুমি কি সামিরা?” কোনো উত্তর এলো না! সঙ্কোচে আমিও আর তাকে ফোন দিলাম না! পুরোনো কথা মনে পড়ে খুব অভিমানও হলো!

কয়েকমাস আগের কথা! আমি তখন ভার্সিটিতে অবস্থিত সোনালী ব্যাংক শাখার সামনে বসেছিলাম। কয়েকজন বন্ধুও সাথে ছিল। তাদের সাথে আড্ডা হচ্ছিল! এসময় সামিরা কোথায় যেন যাচ্ছিল! আমাকে দেখে দাঁড়িয়ে পড়ল। আমি তাকে ইশারায় কাছে ডাকলাম। কিছুক্ষণ কথাও হলো তার সাথে, প্রায় পাঁচ-সাত মিনিট। কলেজ জীবনের দুই বছরে বোধহয় তার সাথে একটানা পাঁচ মিনিট কথা হয়নি! শেষে জিগ্যেস করলাম, “ফেসবুক ব্যবহার করো?”
সে বলল, “হ্যাঁ, করি তো!”
আমি জিগ্যেস করলাম, “প্রোফাইলের নাম কী?”
ও বলল, “সাঁঝের মায়া! তোমারটা?”
আমি বললাম, “রূপক বিধৌত সাধু। প্রোফাইল নেম বাংলায়।”

অনেক চেষ্টা করেছি ‘সাঁঝের মায়া’ নামের কাঙ্ক্ষিত আইডিটি খুঁজে পেতে। কিন্তু তাকে পাইনি! ‘সাঁঝের মায়া’ নামে শত শত আইডি আছে! কী করে তাকে খুঁজে পাব?

তারও কিছুকাল পরের কথা! ভার্সিটির বাসের দিকে যাচ্ছিলাম আমি। ত্রিশাল থেকে ময়মনসিংহ সদরে আসব। আমি ময়মনসিংহ সদরেই থাকতাম। হঠাৎ শুনলাম, পেছন থেকে কে যেন আমার নাম ধরে ডাকছে। পেছনে তাকিয়ে দেখলাম সামিরা!
“কেমন আছো?” আমাকে জিগ্যেস করল সামিরা।
আমি বললাম, “ভালো!”
সামিরা বলল, “আমার মোবাইলে বাংলা নেই। সামিরা লিখে সার্চ দিও!”
আমি জিগ্যেস করলাম, “বানানটা কী হবে?”
সামিরা বলল, “Samira Talukdar!”

সামিরা নামেও কত আইডি! দীর্ঘক্ষণ চেষ্টা চালালাম। নাহ, ‘সাঁঝের মায়া’র মতো ব্যর্থ হতে হয়নি! সামিরা নামের কাঙ্ক্ষিত আইডিটা অবশেষে খুঁজে পেলাম। মনে মনে খুব খুশি হলাম! কষ্টটা তাহলে সার্থক! অ্যাড ফ্রেন্ড অপশনটা ছিল না! তাই নিজের নাম লিখে মেসেজ দিলাম তার ইনবক্সে। দেখলাম যে, সে অনলাইনেই আছে। কিন্তু আমার মেসেজের কোনো উত্তর দিল না!

২৬ ভাদ্র ১৪২২ বঙ্গাব্দ
ময়মনসিংহ।

ছবি
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৪:০৯
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলতি পথের গল্পঃ দুই

লিখেছেন খায়রুল আহসান, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২২


‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।

এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ চলতি পথের গল্পঃ এক

‘মরচুয়ারী’র পথে দেখা কিছু... ...বাকিটুকু পড়ুন

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

লিখেছেন নতুন নকিব, ১২ ই জুন, ২০২৬ সকাল ১১:২৪

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা জরুরি

অন্তর্জাল থেকে নেওয়া।

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় সারা দেশ শোকাহত। এতগুলো নিষ্পাপ প্রাণের মৃত্যু নিঃসন্দেহে অত্যন্ত বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

×