somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঈশ্বরদীতে গাজর চাষে কোটিপতি জাহিদুল ইসলাম

১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আলমাস আলী: ঈশ্বরদীর ভাড়ইমারী গ্রামের জাহিদুল ইসলাম একজন সফল কৃষক। কৃষিকাজ করেই ভাগ্য ফিরিয়েছেন। আদর্শ কৃষি খামারের স্বত্বাধিকারী তিনি।
প্রথমে সাত বিঘা জমি নিয়ে চাষাবাদ শুরু করেন। এখন তিনি ২৫০ বিঘা জমিতে চাষাবাদ করছেন। গরুর খামারও আছে তার। দেশের মোট ৭৫ ভাগ গাজর ঈশ্বরদীতে উৎপন্ন হয়। ঈশ্বরদীতে অন্য কৃষকদের চেয়ে জাহিদুল বেশি গাজর চাষাবাদ করেন। জাহিদুল বলেন, এ মাটিই হচ্ছে আমাদের মতো কৃষকদের প্রাণ। মা এবং মাটির সঙ্গে আমি মিশে আছি সব সময়। পরিশ্রম এবং সততার সঙ্গে কাজ করলে বিধাতা একদিন তার ভাগ্যের পরিবর্তন করবেনই। কৃষিকাজ করার কারণে স্থানীয় কৃষি অফিসসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সম্মাননা এবং বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকে ভূষিত হয়েছেন। ক'দিন আগেও যে মানুষটি ছিলেন প্রান্তিক কৃষক, সেই জাহিদুল কৃষিকাজ করে এখন কোটিপতি। একজন প্রান্তিক কৃষক থেকে আজ বড় মাপের খামারের মালিক বনে গেছেন। সেইসঙ্গে তার খামারে প্রতিদিন শতাধিক শ্রমিক কাজ করে। সততা, নিষ্ঠা এবং পরিশ্রম আজ তার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছে।
জাহিদুলের খামারে রয়েছে ছোট-বড় মিলিয়ে ২৩০টি গরু। একটি ধানের চাতাল, দুটি ট্রাক। এছাড়া ২৫০ বিঘা জমিতে গাজরসহ নানা ধরনের সবজি চাষ করেছেন। জাহিদুল আমাদের প্রতিনিধিকে জানান, তার আবাদকৃত গাজর রাজধানী ঢাকায় ব্যাপক চাহিদা। জাহিদুল বাংলাদেশ ফার্মার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্যের দায়িত্ব পালন করছেন। দেশের বিভিন্ন পত্র-পত্রিকাতে ছাপা হয়েছে তার প্রতিবেদন। ইলেকট্রনিক্স মিডিয়াতে তার সচিত্র প্রতিবেদন বেশ কয়েকবার প্রচার হয়েছে। মিডিয়াতে জাহিদুলের সচিত্র প্রতিবেদন প্রচারের কারণে দেশের বিভিন্ন জায়গা থেকে কৃষকরা গাজরসহ নানা ধরনের ফসল চাষের বিষয়ে পরামর্শ নিতে আসে এবং পরামর্শ নিয়ে অনেকে চাষাবাদ করে ভালো পজিশনে আছে বলে জানান জাহিদুল।
জাহিদুল বলেন, চাষাবাদ করে লভ্যাংশের টাকা দিয়ে এরই মধ্যে অর্ধ কোটি টাকার জমি কিনেছেন। কৃষিকাজ করে দুটি ট্রাক ও একটি বড় মাপের ধানের চাতাল নির্মাণ করেছেন। এছাড়া ২৩০টি গরুর একটি খামারও রয়েছে। জাহিদুল জানান, শিক্ষিত বেকার যুবকরা চাকরির পিছে পিছে না ঘুরে কৃষিকাজে এগিয়ে এলে তারা আরও বেশি ভালো করবে। কারণ শিক্ষিত যুবকরা আধুনিক পদ্ধতিতে চাষাবাদ এবং কীটনাশক থেকে শুরু করে সার প্রয়োগে পারদর্শী হবে। তিনি অভিযোগে জানান, বীজ বিক্রেতারা তাদের ইচ্ছেমাফিক কখনও কখনও বীজের কৃত্রিম সঙ্কট দেখিয়ে ৭ হাজার টাকা কেজির বীজ ১০ হাজার টাকা পর্যন্ত বিক্রি করেন। তিনি আরও জানান, চাষাবাদ করতে গিয়ে মাঝে-মধ্যে সার বিষের কারণে নানা সমস্যায় পড়তে হয়। প্রয়োজনের সময় সার ও বিষ না পেলে ফসলের ব্যাপক ক্ষতি হয়। বর্তমানে বাজারে ভেজাল সার বিষের ছড়াছড়ি। ভেজাল সার ও বিষ জমিতে প্রয়োগ করে অনেক কৃষক ভালো ফলন না পেয়ে পথে বসে গেছে। ভেজাল সার ও বিষ বিক্রি বন্ধে প্রশাসনের পক্ষ থেকে মাঝে-মধ্যে সার ও বিষ বিক্রেতাদের দোকানে ঝটিকা অভিযান পরিচালনা করা দরকার, তাহলে অনেকাংশে কমে যাবে ভেজাল সার ও বিষ বিক্রি। বর্তমানে অতীতের চেয়ে বিষের মূল্য তিন-চারগুণ বেশি, এর পরেও ভেজাল। এছাড়া ভেজাল বিষ বাজারে অহরহ বিক্রি হচ্ছে, তাছাড়া ওজনেও অনেক কম থাকে।
তিনি বলেন, আমার স্ত্রী আমাকে সার্বিকভাবে বন্ধুর মতো সহযোগিতা করে থাকেন। তার সহযোগিতা পেয়ে আজ আমি এতদূর এসেছি।
সূত্র: দৈনিক আলোকিত বাংলাদেশ
লিংক

সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

×