somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভেড়ার খামার করে দেশেই বিদেশের আয়!

১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কৃষ্ণ চন্দ্র দাস: সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের জাফরাবাদ গ্রামের বাসিন্দা খয়রাতি মিয়া (৭৫) ১৯৭৮ সালে ১০টি ভেড়া নিয়ে খামার শুরু করেন। সে সময় একটি তামাক কারখানা থেকে সদ্য চাকরি ছেড়েছেন। সংসারে সাত ছেলেমেয়ে ছাড়াও তাঁরা স্বামী-স্ত্রী ও বৃদ্ধ মা-বাবা ছিলেন। এতগুলো মুখে খাবার তুলে দেওয়া সহজ কাজ ছিল না। কিন্তু সেই কঠিন কাজটি পেরেছেন তিনি। ভেড়ার খামারই তাঁর পায়ের নিচে শক্ত মাটি তৈরি করে দিয়েছে।
খয়রাতি মিয়া ভেড়া বিক্রি করে ছেলেদের প্রতিষ্ঠিত করেছেন। পাঁচ ছেলের তিনজনকে দোকান করে দিয়েছেন। বিয়ে দিয়েছেন এক মেয়েকে। টিনের ঘরও এখন পাকা দোতলা হয়েছে।
খয়রাতি মিয়ার আশপাশের এলাকায় অনেক প্রবাসীর বসবাস। প্রবাসে আয়ের টাকায় তাঁদের সচ্ছলতাও এসেছে। খয়রাতি মিয়া বিদেশ জাননি, তাঁর কোনো ছেলেকেও পাঠাননি। তবে বিদেশের আয় দেশে বসেই করছেন। খরচ বাদ দিয়ে এখন প্রতি মাসে তাঁর আয় হয় ৫০ হাজারর টাকার মতো।
সীতাকুণ্ডের কালুশাহ মাজার এলাকায় সমুদ্রতীরে বেড়িবাঁধের ওপর কিছু জমি ইজারা নেন খয়রাতি মিয়া। সেখানেই তাঁর ভেড়ার খামার। বর্তমানে খামারে আছে ১৭৫টি ভেড়া। খয়রাতি মিয়া বলেন, ‘বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৮ সালের দিকে সাগরপারে প্রায় ৬০ শতক জায়গায় খামার শুরু করি। সাত হাজার টাকা খরচ করে কিনি ১০টি ভেড়া। খামারের নাম দিয়েছিলাম সীতাকুণ্ড আদর্শ ভেড়ার ফার্ম।’
খয়রাতি মিয়া বলেন, ছয় মাস পরপর ভেড়া বাচ্চা জন্ম দেয়। এখন খামারে প্রতিদিনই কোনো না কোনো ভেড়া বাচ্চা দিচ্ছে। একেকটি ভেড়া বিক্রি হয় তিন থেকে ১৫ হাজার টাকায়। প্রতিমাসে গড়ে সাতটি ভেড়া বিক্রি হয়। একজন কর্মচারীর পেছনে খরচ হয় সাত হাজার টাকা। খরচ বাদ দিয়ে আয় হয় ৫৫ হাজার টাকার মতো।’
খয়রাতি মিয়ার খামারে ভেড়া দেখাশোনা করার জন্য একজন কর্মচারী আছে। খামারের সব কাজ তিনি নিজে করতে ভালোবাসেন। তবে তাঁর এক ছেলে এখন সহযোগিতা করেন তাঁকে।
খয়রাতি মিয়া বলেন, যে কেউ চাইলে লাভজনক এই খামার করতে পারেন। খরচ খুব কম। তবে তুলনামূলকভাবে উঁচু ও পরিচ্ছন্ন জায়গায় ভেড়া পালন করতে হবে।
সীতাকুণ্ড উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. সাহাব উদ্দিন প্রথম আলোকে বলেন, খয়রাতি মিয়ার খামারটি সাগরপারে হওয়ায় তেমন রোগ দেখা দেয় না। তার পরও বছরে তিনবার কৃমির ওষুধ, একবার পিপিআর টিকা দিতে হয়। এতে প্রতিটি ভেড়ার পেছনে ওষুধে ব্যয় হয় ৭০ টাকা।
এই বয়সেও স্বপ্ন দেখেন খয়রাতি মিয়া। ঋণ সহায়তা পেলে তাঁর ভেড়ার খামার বড় করবেন তিনি। তাঁর কথা, মানুষ চাইলে কী-না হয়!

সূত্র: প্রথম অালো, নভেম্বর ১৭, ২০১৩
লিংক

সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৩
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জিন্নাহকে আমরা আসলে কেন ভালোবাসি—জীবনাচারের জন্য, নাকি পাকিস্তানের জন্য?

লিখেছেন জুয়েল তাজিম, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬

ইতিহাসের কিছু চরিত্রকে আমরা ভালোবাসি না তাঁদের পুরো জীবনকে বুঝে; বরং তাঁদের ঘিরে তৈরি হওয়া একটি রাজনৈতিক প্রতীকের জন্য। মুহাম্মদ আলী জিন্নাহ সম্ভবত তার সবচেয়ে বড় উদাহরণ।

জিন্নাহ ছিলেন নিঃসন্দেহে অসাধারণ... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

পদ্মা ব্যারাজের ডিজাইনার : খাল বাবা স্বয়ং

লিখেছেন অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮

আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

×