somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিং মাছ চাষ করে শূন্য থেকে কোটিপতি যশোরের রামপ্রসাধ বর্মন

২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশি শিং মাছ ফিরিয়ে আনার সংগ্রামে জয়ী যশোর সদর উপজেলার চাঁচড়া বর্মনপাড়া গ্রামের রামপ্রসাধ বর্মন। বর্তমানে ২১ বিঘার ৫টি পুকুরে তিনি প্রতিবছর ৮৮ মেট্রিক টন দেশি শিং মাছ উৎপাদন করছেন। যার বাজার মূল্য প্রায় ৪ কোটি টাকা। এতে তিনি যেমন আর্থিকভাবে সাফল্যের মুখ দেখেছেন, তেমনি তাকে দেখে উৎসাহিত হয়ে আরও অনেকেই এই শিং মাছ চাষের দিকে ঝুঁকছেন।
রামপ্রসাধ যশোর সদর উপজেলার চাঁচড়া বর্মনপাড়া গ্রামের জ্যোতিষ বর্মনের ছেলে। তার বর্মন মৎস্য খামারের শিং মাছ সারাদেশের বাজারে যাচ্ছে। রামপ্রসাধের দিন বদলের গল্প এলাকার অনেকের অনুপ্রেরণা হিসেবে কাজ করছে। যদিও দু`মুঠো ভাতের জন্যই বই খাতা রেখে একদিন পথে নেমেছিলেন তিনি। আর আজ তিনি আদর্শ ও সফল চাষি হিসেবে খ্যাতি অর্জন করেছেন।
রামপ্রসাধ বর্মন জানান, গ্রামের স্কুলে চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়াশুনা করেছেন তিনি। ১৯৭৮ সালের কোন একদিন স্কুল থেকে বাড়ি ফিরে দেখেন ভাত নেই। ক্ষুধার কষ্ট থেকে মুক্তি পেতে লোকের পুকুরে জাল টানার কাজে নেমে পড়েন। ২ টাকা হাজিরায় জাল টানা শুরু হয়। তার উপার্জনের টাকায় চলতো সংসার। এভাবে কাজ করতে গিয়ে তিনি নিজেই মাছ চাষের আগ্রহী হন। ৩/৪ বছর পর মুড়লি এলাকায় ছোট্ট একটা পুকুর লিজ নেন। সেখান থেকেই মাছ চাষ শুরু। ওই পুকুরে উৎপাদিত জাপানি মাছ বিক্রি করে চার হাজার টাকা আয় হয়। সেই টাকা দিয়ে আবার পুকুর লিজ নিয়ে শুরু হয় তার এগিয়ে যাওয়ার গল্প। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি রামপ্রসাধকে।
বর্তমানে তিনি নিজেই সাত একর জমির ৫টি পুকুরের মালিক হয়েছেন। এছাড়া ৬টি পুকুর লিজ নিয়েছেন। এখন তিনি ৫টি পুকুরের মোট ২১ বিঘা জলকরে দেশি শিং মাছের চাষ করছেন। ২০০৯ সাল থেকে তার ২১ বিঘা পুকুরে চলছে এই মাছের চাষ। দামও ভালো। দেশের বাজারে চাহিদাও রয়েছে। প্রতিবছর ৮৮ মেট্রিক টন শিং মাছ উৎপাদন হচ্ছে তার পুকুরে। যার বাজার মূল্য প্রায় চার কোটি টাকা। এই শিং মাছ বদলে দিয়েছে জীবনের চিত্র। তিন মেয়েসহ ৫ জনের সংসারে আজ নেই কোন ক্ষুধার কষ্ট। পুকুর ছাড়াও তিনি ৩৫ বিঘা জমির মালিক হয়েছেন মাছ চাষ করে। তার খামারে ১৫ জনের কর্মসংস্থানের সুযোগ হয়েছে।
রামপ্রসাধ বর্মন বলেন, দেশীয় প্রজাতির শিং মাছ হারিয়ে যাচ্ছে। মাছ ধরে রাখার জন্য ৫টি পুকুরে শুধু শিং মাছ উৎপাদন করছি। মাছের ব্যাপক চাহিদা রয়েছে। সাতক্ষীরা, খুলনা, ফরিদপুরের ভাংগা, ঝিনাইদহ, বরিশাল, মাগুরাসহ সারাদেশে শিং মাছ বিক্রি হয়। তবে মাছ বাজারজাত করতে কিছু সমস্যার মুখোমুখিও হতে হয় বলে জানান তিনি।
যশোর জেলা মৎস্য চাষি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আনোয়ারুল করিম আনু বলেন, রামপ্রসাধ শিং জাতীয় মাছ চাষ করে সফল হয়েছেন। তার দেখাদেখি অনেকে উৎসাহিত হচ্ছেন। তিনি একজন আদর্শ মাছ চাষি হিসেবে পরিচিতি পেয়েছেন।
যশোর জেলা মৎস্য কর্মকর্তা রজমান আলী বলেন, রামপ্রসাধ দেশীয় শিং জাতীয় মাছ চাষ করছেন। দেশীয় শিং জাতীয় মাছ চাষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তিনি। এই মাছ চাষে মৎস্য বিভাগও তাকে যথাসাধ্য সহযোগিতা করে থাকে।
সূত্র: জাগো নিউজ


সর্বশেষ এডিট : ২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:২৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

I Have a plan / মুচলেকা দিয়ে যাওয়া এবং মুচলেকা দিয়ে ফেরত আসা সরকারের রাষ্ট্র ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা আগস্ট, ২০২৬ ভোর ৫:৪৬





ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক... ...বাকিটুকু পড়ুন

পাহাড় কাউকে জয়ী হতে দেয় না

লিখেছেন মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১




আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?

আমার... ...বাকিটুকু পড়ুন

মাইক্রোপ্লাস্টিক: অদৃশ্য প্লাস্টিক কীভাবে আমাদের খাবার ও শরীরে ঢুকছে?

লিখেছেন কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪


মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে... ...বাকিটুকু পড়ুন

এনসিপিকে মারছে কেন? (অথবা) এনসিপি মার খাচ্ছে কেন?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০


(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)

এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

×