somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডেইরি খামারী শাহীন এখন কোটিপতি

০৭ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রিয়াজুল ইসলাম: ডেইরি খামার করে বেকারত্ব দূর করে সফলই হননি এখন তিনি একজন কোটিপতি। এ সফল খামারী হয়েছেন চিরিরবন্দরের শাহীন সরকার।
মাত্র ১৫ বছরের ব্যবধানে তিনি ডেইরি খামার করে প্রতি মাসে ১ লাখ টাকা আয় করে এলাকায় চমক সৃষ্টি করেছেন। সফল খামারী শাহিন সরকারকে এখন কোটিপতি বললে ভুল হবে না। সফল এ খামারী চিরিরবন্দর উপজেলার অমরপুর গ্রামের ময়নুদ্দীন শাহের ছেলে শাহীন।
শাহীন সরকার জানান, ২০০০ সালে মাত্র ৫টি গাভী দিয়ে খামার শুরু করেন। তিনি এটার সঙ্গে জড়িত থেকে খামারের উন্নতি করতে থাকেন। বর্তমানে তিনি শংকর জাতের ৮০টি গরুর মালিক। এর মধ্যে গাভী ৪০টি, বকনা ১৫টি, ষাঁড় ৫টি ও বাছুর ২০টি রয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ১ কেটি টাকা।
শাহীন জানান, ৫টি গরু নিয়ে খামার শুরুর পর থেকে দৈনিক দুধ উৎপাদন হতো ২৫ লিটার। এখন তা দাঁড়িয়েছে গাভীর সংখ্যা ৪০টিতে। যা থেকে দৈনিক ২৫০ লিটার দুধ উৎপাদন হয়। উৎপাদিত দুধ স্থানীয় চাহিদা মিটিয়ে মিল্কভিটা, ব্রাক চিলিং সেন্টারসহ বিভিন্ন বাজারের মিষ্টির দোকানে সরবরাহ করা হয়। বছরে ষাঁড় ও বাছুর বিক্রি করে প্রায় ১ লাখ টাকা অতিরিক্ত আয় হয়। খামারের আয় দিয়ে একটি বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করা হয়। যা দিয়ে বাড়ি ও খামারের যাবতীয় রান্নার জ্বালানি মেটানো সম্ভব হয়। এছাড়াও গোবর থেকে মাসিক ১০ হাজার টাকা আয় করেন।
তাকে উপজেলা প্রাণিসম্পদ অফিস থেকে একটি ক্রিম সেপারেটর মেশিন সরবরাহ করা হয়। সম্প্রতি তিনি ওই মেশিনের সাহায্যে ঘি তৈরি করে অতিরিক্ত আয় করছেন।
তিনি আরও জানান, ডেইরি খামারের পাশাপাশি একটি ছাগলের খামার গড়ে তুলেছেন। এ খামারে ছাগলের সংখ্যা ৩০টি। প্রতি বছর ছাগল বিক্রি করে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা আয় হয়। খামারে গরু ও ছাগলের পরিচর্যার জন্য ৫ জন শ্রমিক নিয়োগ দিয়ে ৫টি পরিবারেরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছেন।
তিনি আশাবাদী সরকারের আরো পৃষ্ঠপোষকতা পেলে হয়তো বাংলাদেশের একজন সেরা খামারী হিসাবে তার খামারকে দেশের একটি মডেল খামার হিসাবে প্রতিষ্ঠিত করতে পারবেন।
চিরিরবন্দর প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তারেক হোসেন জানান, উপজেলার ১৯৯ খামারের মধ্যে তিনি প্রথম সারিতে অবস্থান করছেন। তার খামারসহ সকল খামারের জন্য যাবতীয় সুযোগ সুবিধার জন্য সর্বদা প্রস্তুত উপজেলা প্রাণিসম্পদ দপ্তর। তার মতো অবশিষ্ট খামারগুলো উন্নতি লাভ করতে পারলে এলাকায় দুধ ও আমিষের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আর্থিকভাবে লাভবান ও বেকারত্ব সমস্যা দূরীকরণসহ দেশের অর্থনীতিতে সহায়ক ভূমিকা রাখতে পারতো।
মূল লেখার লিংক:

সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৫০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

×