somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের বন্ধু 'মুগ্ধ'

১৫ ই জানুয়ারি, ২০১২ সকাল ১১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই দুষ্টু দুষ্টু চেহারায় তাকিয়ে থাকা ছেলেটা কিন্তু মোটেও খুব সহজ নয়। বোঝাই যাচ্ছে এত দুষ্টামী যার চোখে চক চক করছে সে তো মোটেও সিধা সাধা হবেই না। দেখুন দেখুন কত্ত কত্ত বদমাইশি জানে.....
পিছন থেকে কিভাবে কলা খাচ্ছে...পাইছি কলা...যে যাই করুক আমার কলা খাওয়া তো কেউ আটকাতে পারবে না তাইনা....???
আবার বান্দরবনে পানি উতসবে.... কি যে বান্দরামী জানে!!! এই জন্যই খালি বান্দরবনে যায়। ওখানেই খালি ঘুর ঘুর করে।
আরো দেখেন....

মাথায় আবার ফুল দিছে!! এত বদমাইশি জানে...বান্দর।
আবার সেভেন আপ খেয়ে টাল...

আরো কত দুষ্টামী!!!
ব্যাপার কি?? এখানে কি একটু রোমান্টিক হবার চেষ্টা করছ?? ঘটনা কি মামু??
আবার দেখি গিটার ও বাজায়।
জন্মদিনে ফেসবুকে নিজের কি ছবি আপলোড করছে!!! দেখেন। দেখেই বলেন এটা কোনো বান্দর ছাড়া আর কি!!এক বন্ধু কমেন্ট করল...."শালা কি ছবি দিচস??? "
সাথে সাথে উত্তর "ঐ বয়সে তুই মনে হয় সুট পইড়া ঘুরতি??"
আরেকজন লিখল " ওই নির্লজ্জ বেশরম তোর এই ছবি কি সরাবি??"
নাহ তিনি কিছুতেই এই ছবি সরাবেন না। দেখতে দেখতে ছবিতে ১০০র উপরে কমেন্ট পড়ল!!! এই ছেলে!!! পারেও!!!

এই ছিল আমাদের "মুগ্ধ"... তাশদিদ রেজওয়ান মুগ্ধ।
Dr. Tashdid Rezwan Mugdho
Notre Dame College, Dhaka ;Class of 2001
Sylhet M.A.G Osmani Medical College ;Class of 2007.।আমাদের দুষ্ট "মুগ্ধ", আমাদের বান্দর "মুগ্ধ", আমাদের সবসর প্রিয় "মুগ্ধ"।
গতকাল ১৪ই জানুয়ারী ২০১২...ও চলে গেল চিরশান্তির দেশে।(ইন্নালিল্লাহে.....রাজেউন)।
একসড়ক দুর্ঘটনা আমাদের প্রিয় "মুগ্ধ" চলে গেল।
আমরা কি হারালাম আমরাই জানি..আমাদের আটকে রাখা চোখের পানির কষ্ট আমরাই বুঝি....আমাদের মাঝের এই শুন্যতা শুধু আমাদেরই ব্যথা দেবে। প্রধানমন্ত্রী, যোগাযোগমন্ত্রী বা কনসার্নড যে কেউ...ডোন ওরি আপনারা কিছুই হারান নি। ও আপনাদের কেউনা।
ফেসবুকে বন্ধুরা একটা ছবি দিয়েছে ওর স্মৃতির উদ্দেশ্যে......
মুগ্ধ তুমি শান্তিতে থেকো...উপরওয়ালা যা জানেন আমরা তার কিছুই জানিনা....কেন উনি তোমাকেই বেছে নিলেন তার নিজের কাছে রাখার জন্য? আসলে বেশি ভাল মানুষদের উনি নিজের থেকে দুরে রাখতে পারেন না তাই হয়ত তোমাকে টেনে নিলেন।আর আমাদেরও বুঝিয়ে দিলেন দেখ তোমরা!! তোমাদের মাঝে একজন ভাল মানুষ, ভাল বন্ধুর কত মুল্য, কত দরকার!!
বেশী আর কিছুই বলবনা। শুধু মগ্ধ র একটা ভিডিও শেয়ার করি....
আরেক বন্ধু ফেসবুকে এই ভিডিও শেয়ার করেছে। ওর কমেন্ট সহ দিলাম। এটা দেখে আর থাকতেই পারলাম না। আটকে রাখা কষ্ট ঝরঝর করে বের হয়ে গেল....

Farewell dosto. You have been my best friend,
and will always be.
You were always happy and
always made people happy.
Rest in peace dosto -
Innalillahe Wa Inna Ilaihe
Razeun


আজ ১৫ই জানুয়ারী, বাদ জোহর জিগাতলা গাবতলা মসজিদে আমাদের বন্ধু মুগ্ধ র নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। অন্য বন্ধুরা পারলে উপস্থিত থাকবেন।
ওর জন্য সবাই দোয়া করবেন।
প্রথম আলো নিউজ লিংক:
Click This Link
ডেইলি স্টার নিউজ লিংক:
Click This Link
শেষ খবর পাওয়া পর্যন্ত....
মুগ্ধর জানাজা সম্পন্ন হয়েছে।
ব্ল্গার চতুরঙ্গ বলেছেন:
"এই মাত্র মুগ্ধকে গোসল করিয়ে খাটিয়ায় তুলে দিলাম। কি অদ্ভুত ভাবে এখনো দুষ্টমির হাসি মুখে লেগে আছে.. কষ্টে বুকটা ফেটে যাচ্ছিল... কত কত সময় ওর সাথে কাটিয়েছি...

দেখে মনেই হয়নি ওর শরীরে কি হয়েছে। কেবল মাথার পেছনে যে বিশাল ক্ষতটা দেখা যাচ্ছিল তাই বলে দিচ্ছিল ওর মৃত্যুর কারন। আর ডান পা ভেঙ্গে গিয়েছিল। মুগ্ধকে আর দেখবনা.. অসময়ে বাসায় এসে হাজির হবে না.. এটা ভাবতেই পারছিনা.. কোন ভাবেই না.. ওনেক কষ্ট হচ্ছে.. অনেক কান্না পাচ্ছে"
মুগ্ধকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে। ও ওখানে শান্তিতে ঘুমিয়ে আছে।

রেস্ট ইন পিস মাই ফ্রেন্ড।ভাল থেকো। আল বিদা।
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০১২ বিকাল ৪:৪৯
৫৩টি মন্তব্য ২৩টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নান্দাইলের ইউনুস ও স্বপ্নভঙ্গের বাংলাদেশ

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা মে, ২০২৬ বিকাল ৩:৪০


নব্বইয়ের দশকে বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের জনপ্রিয় একটি নাটকে একজন ভাড়াটে খুনীর চরিত্র ছিল। খুনীর নাম ইউনুস - নান্দাইলের ইউনুস। গ্রামের চেয়ারম্যান তার প্রতিদ্বন্দ্বী একজন ভালো মানুষ স্কুল শিক্ষককে হত্যার... ...বাকিটুকু পড়ুন

স্বনির্ভর অর্থনীতি থেকে ঋণনির্ভর, আমদানিনির্ভর, পরনির্ভর রাষ্ট্রে পরিনত হতে যাচ্ছি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪




মার্কিন সাম্রাজ্যবাদের কাছে নতজানু হয়ে যে রাষ্ট্রগুলো নিজের অর্থনীতি, কৃষি আর ভবিষ্যৎ বিক্রি করে দেয়- তার পরিণতি কী, তার জীবন্ত উদাহরণ পাকিস্তান। কোটি কোটি মানুষকে ভিক্ষুক বানানোর সেই পথেই... ...বাকিটুকু পড়ুন

এরা খুবই বিপদজনক

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:০১

যে তোমার সাফল্য দেখে হিংসে করে,
যে তোমার বিপদ দেখে খুশি হয়,
যে তোমার সামনে এক আর পেছনে আরেক।
তাকে তোমার গোপন কথা কিংবা তোমার কোনো পরিকল্পনার কথা বলতে যেও না।
সবসময় তার... ...বাকিটুকু পড়ুন

গ্রেট প্রেমানন্দ মহারাজ

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:৪৮



'প্রেমানন্দ' একজন ভারতীয় হিন্দু তপস্বী ও গুরু।
১৯৭১ সালে কানপুরের কাছে 'আখরি' গ্রামে তার জন্ম। দরিদ্র পরিবারে জন্ম। ১৩ বছর বয়সে প্রেমানন্দ সন্ন্যাসী হওয়ার জন্য গৃহ ত্যাগ করেন।... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

×