somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধূমপানে বিষপান ;)

১৪ ই সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৪:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের দেশে বিড়ি সিগারেট আসার ইতিহাস আমার জানা নেই। ঠিক কবে কারা কিভাবে আমাদের দেশে তামাক খাওয়ার সূচনা ঘটিয়ে ছিলো সে সম্পর্কে ইন্টারনেটে কিছু পেলাম না। প্রথম তামাকখোর হিসেবে কোন বাঙালি নিজেকে গর্বিত করছিলো সেটাও আমার জানা নেই :P । তবে বিড়ি সিগারেট নিয়ে আমার নিজের জীবনের ইতিহাস আমার ভালোই মনে আছে। এই পোস্টের শিরোনামে ১৮+ লেখা উচিৎ ছিলো হয়তো। :| কিন্তু লিখলাম না। কারণ হলো, আমার অভিজ্ঞতা বলে যে, আমাদের দেশে যারা সিগারেট টানে তারা আঠারো বছর বয়স হবার আগে থেকেই টানে ;) । স্কুল পালিয়ে সিগারেট খাওয়ার বিষয়টা আমাদের দেশের অনেক সাহিত্যিক তাদের সাহিত্যে দামাল ছেলের বৈশিষ্ট্য হিসেবে পরোক্ষ ভাবে উল্লেখ করে থাকেন :-* । উদাহরণ দিলাম না। তাতে বিষয়বস্তু অন্য দিকে মোড় নিতে পারে। সিগারেট খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তা আমি জানি। সম্ভবত অনেকের থেকে বেশিই জানি। কারণ, আমি নিজেই ধুমপান করি। না, আমি এখনও কোন জটিল রোগে আক্রান্ত হইনি। তাহলে কিভাবে জানলাম? আসলে আমি ধুমপান করি জন্য লোকে আমাকে এত উপদেশ দিয়েছে ধূমপান না করার ব্যাপারে যে, ধূমপানের ক্ষতিকর প্রভাব সম্পর্কে আমি যা কিছু শিখে ফেলেছি তা মনে হয় অনেকেই জানেন না :P । আমি জানি আমার এই পোস্ট হয়তো অনেকেরই ভালো লাগবে না। বিশেষ করে যারা ধূমপান করেন না তাদের কাছেতো নয়ই। তারপরও লিখতে ইচ্ছা হলো জন্য লিখছি।

আমি আমার জীবনের প্রথম সিগারেটে টান দেই যখন তখনও আমার দুধ দাঁত সবগুলো পড়েনি। খুব সম্ভবত আমার বয়স তখন সাত বা আট বছর হবে। আমার চাচা তখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী। জনতাকে সন্তুষ্ট করার জন্য বাড়িতে তখন কার্টন কার্টন সিগারেট রাখা হতো। ‘বেনসন’ থেকে শুরু করে ‘কেসমত বিড়ি’ পর্যন্ত সর্বপ্রকার ধূমপানের উপকরণ তখন আমাদের বাড়িতে গুদামজাত অবস্থায় বিদ্যমান :-/ । লোকে বিনে পয়সায় ধূমপান করার লোভে আমাদের বাড়িতে ভোর থেকে শুরু করে গভির রাত পর্যন্ত আনাগোনা করতো। তারা অবশ্য চাচাকে নিরাশ করেনি। যাই হোক, সেই অবস্থায় একদিন আমার থেকে চার পাঁচ বছরের বড় কিছু ইঁচড়ে পাকা ছেলে আমারে দুই টাকা দিয়ে এক প্যাকেট গোল্ডলিফ চুরি করার ব্যাপারে প্ররোচিত করে। আমিও দুইটা টাকা পেয়ে চরম আনন্দিত চিত্তে গুদামজাত সিগারেট থেকে এক প্যাকেট গোল্ডলিফ এবং আমার যোগ্যতার প্রমাণ স্বরূপ আরও এক প্যাকেট বেনসন মেরে দিলাম B-) । তারপর জঙ্গলে গিয়ে জীবনের প্রথম সিগারেট টানার অভিজ্ঞতা অর্জন করে স্বল্প জীবনের অভিজ্ঞতার পুঁজি আরেকটু ভারী করে নিলাম।

এর পরে দীর্ঘদিন চলে গেল। ক্লাস এইট পর্যন্ত আর ধূমপান করিনি। ক্লাস এইটে আমার আশাবাদী মা আমার পড়াশোনার উন্নতির লক্ষ্যে আমাকে একটা কোচিং সেন্টারে ভর্তি করে দিলেন। কিন্তু হায়, সেখানে গিয়ে বন্ধুদের তালিকায় আরও কিছু আরও কিছু পাকনা ছেলের নাম যোগ করে ফেললাম। কোচিং সেন্টারের নিকটেই চামড়ার গুদাম ছিলো। ফাঁকা জায়গা। সিগারেট থেকে শুরু করে মদ গাঁজা খাওয়ার জন্য উপযুক্ত স্থান। একদিন বন্ধুদের সাথে সেখানে গিয়ে একখানি গুদামঘরের আড়ালে বসে দ্বিতীয়বারের মত ধুমপান করার অভিজ্ঞতা অর্জন করে ফেললাম। এবারের সিগারেটের নাম ছিলো, ‘মোর’। টান দিয়ে দেখি মাথা ঘোরে। বন্ধুদের বলতেই ওরা বলল যে মাথা ঘোরাতেই নাকি ‘আসল’ মজা। মাথা ঘোরাটা কি করে মজা হতে পারে আমি তা এখনও বুঝতে পারিনি :-* । তবে সেবার মাথাটা এই পরিমাণ ঘুরেছিলো যে, আমার ধূমপানের অভ্যাস আরও দুই বছরের জন্য বন্ধ হয়ে যায়। এসএসসি পাশ করার পরে কলেজে ভর্তি হয়ে আবার শুরু করি। গোল্ডলিফ ধরলাম। সেই যে ধরেছি দশ বছর হতে চলল। এখনও ছাড়া হয়নি।

সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ ধূমপান স্বাস্থের জন্য ক্ষতিকর। ;)
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই

লিখেছেন হাসান মাহবুব, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করে, সরকার কী তৈরি করে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৫০


আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার... ...বাকিটুকু পড়ুন

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

এআই ও আপনার বিশ্বাস

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৮



আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

×