somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সংবিধান অনুসারে আসলে সমাজের অগ্রসর অংশ কারা? আসুন একটু জানার চেষ্টা করি।

২২ শে অক্টোবর, ২০১১ রাত ১২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য, নারীদের জন্য ও উপজাতিদের জন্য বিশেষ কোটাব্যবস্থার আওতায় ৩২ তম বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে শীঘ্রই। এটি বাংলাদেশের সংবিধানের লংঘন নয়। কারণ, সংবিধান অনুসারেঃ
২৯। (১) প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ-লাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা থাকিবে

যদিও

২৮ (৪) নারী বা শিশুদের অনুকূলে কিংবা নাগরিকদের যে কোন অনগ্রসর অংশের অগ্রগতির জন্য বিশেষ বিধান-প্রণয়ন হইতে এই অনুচ্ছেদের কোন কিছুই রাষ্ট্রকে নিবৃত্ত করিবে না।

আবার ২৯ নং অনুচ্ছেদ অনুসারে, উক্ত অনুচ্ছেদে যা-ই থাকুক না কেন তা-

২৯ (৩)(ক) নাগরিকদের যে কোন অনগ্রসর অংশ যাহাতে প্রজাতন্ত্রের কর্মে উপযুক্ত প্রতিনিধিত্ব লাভ করিতে পারেন, সেই উদ্দেশ্যে তাঁহাদের অনুকূলে বিশেষ বিধান-প্রণয়ন করা হইতে রাষ্ট্রকে নিবৃত্ত করিবে না।

সংবিধানের এই ধারাগুলোর উপর ভিত্তি করেই যে কোন সরকারী চাকুরীর জন্য-

১) মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩০% সংরক্ষিত কোটা (এখানে আর কেউ যেতে পারবে না। লোক না পেলে সিট খালি থাকবে)
২) নারীদের জন্য ১৫% সংরক্ষিত কোটা
৩) উপজাতিদের জন্য ১০% সংরক্ষিত কোটার ব্যবস্থা করেছে।
অবশিষ্ট ১০০-৫৫= ৪৫% কোটাহীন সিট রয়েছে অবশিষ্ট মানুষদের জন্য যেখানে,
১) কোটার আওতাধীন মুক্তিযোদ্ধার সন্তানদের আসার অধিকার রয়েছে।
২) নারীদের আসার অধিকার রয়েছে।
৩) উপজাতীদের আসার অধিকার রয়েছে।

তার মানে এটা দাঁড়ালো যে, মুক্তিযোদ্ধার সকল সন্তানেরা, নারীরা, উপজাতীরা সমাজের অনগ্রসর অংশ। কিন্তু এই তিন গোত্রের কোনটিই নয় এমন লক্ষ লক্ষ বেকার যুবকেরা সমাজের অগ্রসর অংশের মাঝে পড়ে।

তাই যারা কোটাহীন বেকার রয়েছেন তারা দুঃখ করবেন না। আপনারা সমাজের অগ্রসর অংশের মধ্যে আছেন। চিয়ার আপ।
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এছাড়া আমার বলার মতো আর কোনো পরিচয় নেই

লিখেছেন হাসান মাহবুব, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

বিশ্ববিদ্যালয় বেকার তৈরি করে, সরকার কী তৈরি করে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৫০


আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার... ...বাকিটুকু পড়ুন

পূর্ণিমার চাঁদ যেন

লিখেছেন হুমায়রা হারুন, ২৩ শে নভেম্বর, ২০২৬ সকাল ৭:৩৮

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম... ...বাকিটুকু পড়ুন

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ২:১৮

মহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা



মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,
ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।

বিপরীতের অদৃশ্য... ...বাকিটুকু পড়ুন

এআই ও আপনার বিশ্বাস

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৮



আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও... ...বাকিটুকু পড়ুন

×