তৃষার কথা মনে আছে কারও?
০৩ রা জুন, ২০১২ বিকাল ৪:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তৃষার কথা আমি ভুলেই গিয়েছিলাম। আজ পত্রিকা দেখে মনে পড়লো। চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ছোট্ট একটি মেয়ে ছিলো। বেঁচে থাকলে আজ হয়তো বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হতো।
সেই মেয়েটিকে মেরে ফেলেছিলো বখাটেরা। বখাটেদের তাড়া খেয়ে দৌড়ে পালাতে গিয়ে পুকুরে ডুবে মরে গেল মেয়েটি। সেই হত্যাকান্ডের আজ চূড়ান্ত রায় হয়েছে। ২০০২ সালে মৃত্যুদন্ড দেয়া হয়েছিলো তিন বখাটেকে। ২০০৪ সালে হাইকোর্ট এদের মৃত্যুদন্ড বহালও রেখেছিলো। কিন্তু হাইকোর্টের আপিল বিভাগ আজ সেই রায় ঘুরিয়ে দিয়েছে। মৃত্যুদন্ডের বদলে মাত্র ১৪ বছরের কারাদন্ড দেয়া হয়েছে এদের। ২০০২ সাল থেকে তারা কারাগারে। সম্ভবত তাদের আর মাত্র চার বছর কারাগারে কাটাতে হবে।

তৃষা
বাংলাদেশে মেয়েদের এতো এতো অপমান সহ্য করতে হয় প্রতিদিন। আজ মৃত তৃষাকে আবার অপমান করা হলো। নিজেকেই কেমন যেন অপরাধী মনে হচ্ছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন