আমি হুমায়ুন আহমেদকে শ্রদ্ধা করি জন্য তার স্ত্রী'দেরকেও (সাবেক ও বর্তমান) শ্রদ্ধা করি।
২৫ শে জুলাই, ২০১২ দুপুর ২:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হুমায়ুনের মৃত্যুর পর সবাই শাওনের পিছনে লেগেছে। কেন রে ভাই? শাওনের অন্য পরিচয় যা-ই হোক, সে তো হুমায়ুন আহমেদের স্ত্রী। গুলতেকিন আহমেদের জন্য আমাদের সহানুভূতি থাকলে শাওনের জন্যও থাকা উচিত। সহানুভুতি থাকা উচিত শাওনের দুইটি ছোট ছোট বাচ্চার জন্য- যারা পৃথিবীর কিছু শেখার আগেই বাবাকে হারিয়েছে। হুমায়ুনের আগের পক্ষের ছেলে মেয়েদের মধ্যে কেউ-ই পিতার মত প্রতিভার অধিকারী হয়নি। এখন দেখা যাক এই বাচ্চারা বড় হয়ে কি করে। তবে আমি ততোদিন বেঁচে থাকবো কিনা কে জানে!
হুমায়ুন বাধ্য হয়ে শাওনকে বিয়ে করেছেন, নাকি প্ররোচিত হয়ে বিয়ে করেছেন, নাকি নিজ ইচ্ছায় বিয়ে করেছেন এটা কি আমাদের দেখার বিষয়? মানুষের ব্যক্তিজীবন নিয়ে কথা বললে, তাকে অসম্মান করা হয়। মেহের আফরোজ শাওন- হুমায়ুন আহমেদের স্ত্রী। একে অসম্মান করলে কি হুমায়ুনের সম্মান বাড়ে? ছোট ছোট বাচ্চাদুটো'র কি খারাপ লাগবে না যখন তারা জানবে যে তাদের মা'কে এভাবে নিন্দুকদের তোপের মুখে পড়তে হয়েছি?
আমি হুমায়ুন আহমেদকে শ্রদ্ধা করি জন্য তার স্ত্রী'দেরকেও শ্রদ্ধা করি। দ্যাটস অল।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ফেসবুকের সাম্প্রতিক সময়ের ভাইরাল গল্পগুলি যে এআই দিয়ে, অথবা প্রচণ্ডরকম এআই এর সাহায্য নিয়ে তৈরি, এই কথাটা বলে হুইসেলব্লোয়ারের ভূমিকা মনে হয় আমিই পালন করেছি। শুরুতে একটা হুক। এমন এক... ...বাকিটুকু পড়ুন

আজ দেখলাম, আমাদের নতুন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেকারত্ব নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তাঁর বক্তব্যের মূল কথা হলো, শিক্ষার পেছনে সরকার...
...বাকিটুকু পড়ুন
আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম...
...বাকিটুকু পড়ুনমহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।
বিপরীতের অদৃশ্য...
...বাকিটুকু পড়ুন
আপনার বিশ্বাস। আপনার বিশ্বাসকে আমি সম্মান করি। এআই সম্পর্কে আমি হয়তো তেমন কিছুই জানি না, আমার জানার আগ্রহও নেই। কারণ এআই আমার কর্মক্ষেত্র, চলার পথ সহ এখন পর্যন্ত কোথাও...
...বাকিটুকু পড়ুন