রান্না ২ঃ গরুর মাংসের ভুনা খিচুড়ি
২১ শে জুন, ২০০৮ সকাল ১০:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আর একটা রেসিপি দিলাম। মাইন্ড খাইয়েন না কইলাম।

উপকরণঃ
গরুর মাংস ১/২ কেজি
আদা বাটা ১ টেবিল চামচ
পোলাওর চাল ২ কাপ
রসুন বাটা ১ চা চামচ
মুগ ডাল ১/২ কাপ
মসুর ডাল ১/২ কাপ
পেয়াজ বাটা ১ টেবিল চামচ
ধনে বাটা ১ চা চামচ
এলাচ ২ টি
পানি ৬ কাপ
দারুচিনি ২-৩ টি
লং ২-৩ টি
লবণ পরিমাণমতো
প্রণালীঃ
চাল ও ডাল ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। মাংসে তেল ছাড়া বাকী সব উপকরণ মাখাতে হবে। হাড়িতে তেল গরম করে মশলা মাখানো মাংস দিয়ে দিন। ভালমতো কষানো হলে ১ কাপ পানি দিয়ে সিদ্ধ হতে দিন। মশলা থেকে মাংস তুলে অন্য পাত্রে রাখুন। মশলায় পানি ঝরানো চাল ও ডাল কষিয়ে ৬ কাপ পানি দিয়ে ঢেকে দিতে হবে। পানি শুকিয়ে আসলে কাচা মরিচ ও মাংস দিয়ে নেড়ে দমে রাখুন। হয়ে গেলে সালাদ ও আচার দিয়ে পরিবেশন করুন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সূরাঃ ৩৫ ফাতির, ৪৩ নং আয়াতের অনুবাদ-
৪৩। পৃথিবীতে অহংকার প্রকাশ এবং কূট ষড়যন্ত্রের কারণে (অকল্যাণ)।কূট ষড়যন্ত্র এর আহলকে(এর সাথে সংযুক্ত সকল ব্যক্তি) পরিবেষ্ঠন করে। তবে কি এরা অপেক্ষা...
...বাকিটুকু পড়ুনবাংলাদেশের ভেতরেই এমন কিছু এলাকা আছে, যেগুলোকে অনেকেই আড়ালে–আবডালে “দেশের ভেতরে আরেক দেশ” বলে উল্লেখ করেন। চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর তারই একটি উদাহরণ। দীর্ঘদিন ধরে দুর্গম পাহাড়ি এই অঞ্চলটি... ...বাকিটুকু পড়ুন

প্রশ্নটা শুনতে বেশ ভারী আর দার্শনিক ঠেকছে, তাই না? সোশ্যাল মিডিয়ার ইনটেলেকচুয়াল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের গম্ভীর প্রফেসর , সবাই ইদানীং কপালে ভাঁজ ফেলে এই এক প্রশ্নই করছেন। নেপালের...
...বাকিটুকু পড়ুন
ছবিসূত্র আমার কিছু বলার আছে - কারণ আমি আমার মায়ের মেয়ে, এবং বুক চিতিয়ে কাঁধ সোজা করে দাঁড়িয়ে এই কথাগুলো বলার গভীর প্রয়োজন এই মুহূর্তে আমি বোধ করছি। সমগ্র পৃথিবীকে...
...বাকিটুকু পড়ুনআমাদের একজন ব্লগার মারা গিয়েছেন। কিন্তু, কেন যেন সামু'র প্রথম পৃষ্ঠায় শোকের কোন চিহ্ন দেখছি না! তাঁর সম্মানে কি অন্তৎঃ কিছু দিনের জন্যে সামুর ব্যানারে একটু পরিবর্তন আনা যেতো না?!... ...বাকিটুকু পড়ুন