জোট সরকারের যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার অবশেষে প্রত্যাবর্তন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
ব্যারিস্টার নাজমুল হুদা বিএনপি এর একজন প্রবীণ রাজনীতিবিদ। দলের অন্তঃকোন্দলে তিনি বিএনপি থেকে পদত্যাগ করলেও লাজ শরমের মাথা খেয়ে আবারও ফিরলেন সেই বিএনপি নামের বিধ্বংসী রাজনৈতিক দলে। বিএনপি জোট সরকারের পাঁচ বছরের শাসনামলে দুর্নীতিতে ফার্স্ট হয়েছিলেন সাবেক যোগাযোগমন্ত্রী এই ব্যারিস্টার নাজমুল হুদা। বিএনপির প্রভাবশালী নেতা ব্যারিস্টার নাজমুল হুদা মন্ত্রী থাকাকালে যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন সড়ক ও জনপথ অধিদফতরে টেন্ডারবাজি, দুর্নীতি, বদলি বাণিজ্য, কমিশন গ্রহণ সবই হয়েছে প্রকাশ্যে। এ নিয়ে পত্র-পত্রিকায় অসংখ্য রিপোর্ট প্রকাশিত হলেও সরকারের ভেতর অত্যন্ত দাপুটে বলে খ্যাত ব্যারিস্টার নাজমুল হুদার কিছুই হয়নি। যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন যতগুলো বিভাগ ও দপ্তর আছে তার মধ্যে অন্যতম হল সড়ক ও জনপথ (সওজ)অধিদপ্তর। বিএনপির পাঁচ বছর সওজ তে এমন কোন অপকর্ম নেই যা হয়নি। সাবেক মন্ত্রীর এক ভাই এসব অপকর্মে নেতৃত্ব দিতেন। জোট সরকার ক্ষমতায় আসার পর সওজ তে শুরু হয় বদলি বাণিজ্য। পাঁচ বছর তা অব্যাহতভাবে চলে। বদলি বাণিজ্য করতে গিয়ে ক্ষমতা ধররা বিশেষ করে প্রকৌশলীদের জন্য রেট নির্ধারণ করে দেন। যেমন একজন নির্বাহী প্রকৌশলীকে তার পছন্দের স্থানে বদলি হতে লাগত ৫০-৭০ লাখ টাকা, উপ-বিভাগীয় প্রকৌশলী ২০-৪০ লাখ টাকা, সহকারী প্রকৌশলী ১০-১৫ লাখ টাকা ও উপ-সহকারী প্রকৌশলী ৫-১০ লাখ টাকা। প্রকৌশলীদের বদলির এই রেট সওজ তে ওপেন সিক্রেটে পরিণত হয়েছিল। তখন বদলি বাণিজ্যের সিংহভাগই গেছে সাবেক মন্ত্রীর ভাই কামরুল হুদার পকেটে। জানা গেছে, জোট সরকার ক্ষমতা ছাড়ার মাত্র কয়েকদিন আগে সওজ এর উন্নয়ন কাজের জন্য অর্থ মন্ত্রণালয় প্রায় ৪০ কোটি টাকা বরাদ্দ দেয়। ব্যারিস্টার নাজমুল হুদা অবৈধ ক্ষমতা খাটিয়ে সম্পূর্ণ অন্যায়ভাবে বরাদ্দকৃত টাকার অর্ধেকই নিজ এলাকা সওজ’র মুন্সীগঞ্জ ডিভিশনে নিয়ে যান। তত্ত্বাবধায়ক সরকার দায়িত্ব নেয়ার পর নাজমুল হুদার ওই অন্যায় আবদার বাতিল করা হয়। শুরু হয়ে যায় তার ক্যাডার বাহিনীর দৌরাত্ন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তেমন কোন সুযোগ তৈরী করতে না পেরে তার পূর্বের দুর্নীতি, লুটপাট, টেন্ডারবাজী ধরা ছোয়ার বাইরে রাখতে সুকৌশলে বিএনপি থেকে পদত্যাগ করেন। কিন্তু শেষ পর্যন্ত পারলেন না দলবাজি, দুর্নীতি, লুটপাট ইত্যাদির গন্ধ থেকে দূরে থাকতে। কথায় আছে, নরমাংসের স্বাদ যে বাঘ পেয়েছে, সে কখনও নরমাংস ভক্ষণ ছাড়া থাকতে পারে না। এ ধরনের ব্যাঘ্ররুপী রাজনীতিবিদদেরকে দলমত ভুলে ঐক্য বদ্ধ হয়ে রাজনীতিবিদদেরকে না করার অভ্যাস তৈরি করে দেশের অগ্রগতিকে ত্বরান্বিত করার প্রচেষ্টায় সবাইকে এগিয়ে আসতে হবে। তবেই না আগামী প্রজন্ম পাবে নতুন ও সুন্দর সূর্যোদয়ের বাংলাদেশ।
৬টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
একসাথে হাঁটি
একসাথে হাঁটি
সাইফুল ইসলাম সাঈফ
কতদিন তুমি প্রেম করবে হে রূপসী
অনেক দেরি হয়ে গেছে
আমারও খুব দেরি, ভীষণ দুখি
এসো হাতে হাত রেখে পথ চলি।
তুমি এলে পাশে ফিরে পাবো
সুখ, আনন্দ, প্রশান্তি, হবো সফল।
কত... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোষ্ট

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন
বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন
কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন
১৩৩১৩ তম দিন শেষে
আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।