================================================বর্তমান সরকার গণতন্ত্র সুসংহত করতে চায়। জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে চায়। মহাজোট সরকারের অধীনে যে কোন ধরনের সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করার মত গণতান্ত্রিক পরিবেশ দেশে ফিরে এসেছে। এজন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কোন প্রয়োজন নেই। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ইউনিয়ন, পৌর, সিটি কর্পোরেশন, উপনির্বাচনসহ ৬ হাজারের কাছাকাছি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট এই চারটি সিটি নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে কোন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছাড়া। বাংলাদেশের ইতিহাসে কোন দলীয় সরকার ক্ষমতায় থাকা অবস্থায় এত শান্তিপূর্ণ নির্বাচন আর কখনো হয়নি। নির্বাচন কমিশন যথেষ্ট শক্তিশালী হয়েছে। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে গনতন্ত্র অন্যতম একটি মৌলিক বৈশিষ্ট বিধায় সংবিধান অনুযায়ী প্রশাসনের সকল স্তরে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের অংশগ্রহণের বিধান সমুন্নত রাখার জন্য সংবিধান (ত্রয়োদশ সংশোধন) আইন, ১৯৯৬ সুপ্রিম কোর্ট বাতিল করেছে। দেশে তত্ত্বাবধায়ক সরকারের প্রেক্ষাপট পর্যালোচনা করলে দেখা যায় ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি বিএনপি সরকার একটি বিতর্কিত নির্বাচন করে। যে নির্বাচন সকল রাজনৈতিক দল ও বাংলাদেশের মানুষ বর্জন করেছিল। ২০০৬ সালে ইয়াজউদ্দিন রাষ্ট্রপতি থাকা অবস্থায়ই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা পদ গ্রহণ করে বিতর্ক সৃষ্টি করেন। এর আগে ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর বিএনপি জামাত জোট প্রথম দিনেই ১৩ জন সচিবকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করে এবং প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় ব্যাপক পরিবর্তন আনে। বিএনপি ও জামায়াতের সন্ত্রাসীরা সমগ্র দেশে হত্যা, খুন ও নির্যাতন চালায়। বিএনপি’র আমলে মাগুরা এবং ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে কথা সবার মনে আছে কিভাবে বিএনপি ভোট চুরি করেছিল। বিএনপি ক্ষমতায় থাকার সময় উপ-নির্বাচন কিভাবে হয়েছিল এবং বর্তমান মহাজোট সরকারের আমলে কিভাবে হচ্ছে জনগণ তা স্বচক্ষে দেখছে। বর্তমান সরকার মানুষের জীবনে স্বস্তি এনে দিয়েছে। বিশ্বব্যাপী অর্থনৈতিক অবস্থা মন্দা সত্বেও বাংলাদেশের অর্থনীতি যথেষ্ট শক্তিশালী বলে সাধারণ জনগণ আশাবাদ ব্যক্ত করেছে।বর্তমান সরকার গণতন্ত্র সুসংহত করতে চায়। জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে চায়। মহাজোট সরকারের অধীনে যে কোন ধরনের সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনা করার মত গণতান্ত্রিক পরিবেশ দেশে ফিরে এসেছে। এজন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কোন প্রয়োজন নেই। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ইউনিয়ন, পৌর, সিটি কর্পোরেশন, উপনির্বাচনসহ ৬ হাজারের কাছাকাছি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট এই চারটি সিটি নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে কোন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছাড়া। বাংলাদেশের ইতিহাসে কোন দলীয় সরকার ক্ষমতায় থাকা অবস্থায় এত শান্তিপূর্ণ নির্বাচন আর কখনো হয়নি। নির্বাচন কমিশন যথেষ্ট শক্তিশালী হয়েছে। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে গনতন্ত্র অন্যতম একটি মৌলিক বৈশিষ্ট বিধায় সংবিধান অনুযায়ী প্রশাসনের সকল স্তরে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের অংশগ্রহণের বিধান সমুন্নত রাখার জন্য সংবিধান (ত্রয়োদশ সংশোধন) আইন, ১৯৯৬ সুপ্রিম কোর্ট বাতিল করেছে। দেশে তত্ত্বাবধায়ক সরকারের প্রেক্ষাপট পর্যালোচনা করলে দেখা যায় ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি বিএনপি সরকার একটি বিতর্কিত নির্বাচন করে। যে নির্বাচন সকল রাজনৈতিক দল ও বাংলাদেশের মানুষ বর্জন করেছিল। ২০০৬ সালে ইয়াজউদ্দিন রাষ্ট্রপতি থাকা অবস্থায়ই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা পদ গ্রহণ করে বিতর্ক সৃষ্টি করেন। এর আগে ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর বিএনপি জামাত জোট প্রথম দিনেই ১৩ জন সচিবকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করে এবং প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় ব্যাপক পরিবর্তন আনে। বিএনপি ও জামায়াতের সন্ত্রাসীরা সমগ্র দেশে হত্যা, খুন ও নির্যাতন চালায়। বিএনপি’র আমলে মাগুরা এবং ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে কথা সবার মনে আছে কিভাবে বিএনপি ভোট চুরি করেছিল। বিএনপি ক্ষমতায় থাকার সময় উপ-নির্বাচন কিভাবে হয়েছিল এবং বর্তমান মহাজোট সরকারের আমলে কিভাবে হচ্ছে জনগণ তা স্বচক্ষে দেখছে। বর্তমান সরকার মানুষের জীবনে স্বস্তি এনে দিয়েছে। বিশ্বব্যাপী অর্থনৈতিক অবস্থা মন্দা সত্বেও বাংলাদেশের অর্থনীতি যথেষ্ট শক্তিশালী বলে সাধারণ জনগণ আশাবাদ ব্যক্ত করেছে।
নিরপেক্ষ নির্বাচন কমিশন হলে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন নেই।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৭টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন
প্রসঙ্গ - এআই

আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোষ্ট

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।