somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হেফাজত সমাবেশের নিয়ন্ত্রণ হারিয়েছিল: বাবুনগরী

১৭ ই জুন, ২০১৩ রাত ৮:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মতিঝিলে সমাবেশের নিয়ন্ত্রণ হেফাজতে ইসলাম হারিয়ে ফেলেছিল বলে পুলিশকে জানিয়েছেন সংগঠনটির মহাসচিব জুনাইদ বাবুনগরী। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বুধবার সাংবাদিকদের এই তথ্য জানান। মনিরুল ইসলাম বলেন, তিনি (বাবুনগরী) বলেছেন, ১৮ দলীয় জোটে থাকা নেতাকর্মীদের হাতে (হেফাজতের সঙ্গে যারা যুক্ত) এর নিয়ন্ত্রণ চলে যায়। গত রোববার ঢাকা অবরোধের পর মতিঝিলে অবস্থান নেয় হেফাজতকর্মীরা, রাতে আইনশৃঙ্খলা বাহিনী তাদের সরিয়ে দেয়। সমাবেশ চলার মধ্যে মতিঝিল থেকে পুরানা পল্টন পর্যন্ত এবং বায়তুল মোকাররম এলাকায় অসংখ্য দোকান ও গাড়ি পুড়িয়ে দেয়, আগুন দেয় বিভিন্ন ভবনে। এই সহিংসতায় নিহত হয় তিনজন। গণজাগরণ বিরোধী হেফাজতের এই তাণ্ডবে জামায়াতে ইসলামী ও বিএনপির মদদ ছিলো বলে আসছেন ক্ষমতাসীন দলের নেতারা। হেফাজতের এই কর্মসূচিতে বিএনপি ও জামায়াতে ইসলামী আনুষ্ঠানিক সমর্থন ঘোষণা করে। হেফাজতকর্মীদের সহযোগিতার নির্দেশও দলীয় কর্মীদের দিয়েছিলেন খালেদা জিয়া। মতিঝিলে হেফাজতের সমাবেশ বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের নেতা আব্দুল লতিফ নেজামীসহ ইসলামী ঐক্যজোটের বেশ কয়েকজন নেতা বক্তব্য রাখেন। এক মাস আগে মতিঝিলেই হেফাজতের সমাবেশে গিয়ে সংহতি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও সাদেক হোসেন খোকা। তাণ্ডবের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য নয়দিনের জন্য পুলিশ হেফাজতে থাকা বাবুনগরীকে উদ্ধৃত করে পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম সাংবাদিকদের আরো বলেন, মতিঝিলে অবস্থানের কোনো কর্মসূচি তাদের ছিলো না। তবে নিয়ন্ত্রণ না থাকায় তারা কিছু করতে পারেননি। হেফাজত আমির শাহ আহমদ শফীকে বিষয়টি জানানো হয়েছিলো কি না- পুলিশ কর্মকর্তারা জিজ্ঞাসাবাদে জানতে চাইলে বাবুনগরী পুলিশকে জানান, তিনি (শফী) চোখে ভালো দেখতে পান না। তাকে ‘ভুল’ বোঝানো হয়েছিলো। ঢাকায় থাকলেও মতিঝিলে রোববারের সমাবেশে ছিলেন না শফী। তবে সন্ধ্যায় হেফাজত নেতারা সমাবেশে বলেন, মতিঝিলে অবস্থান কর্মসূচি চালিয়ে যেতে বলেছেন আমির।
সমাবেশে তখন বাবুনগরীসহ ইসলামী ঐক্যজোটের ওই নেতারাও ছিলেন, তবে রাতে অভিযানের সময় তাদের সেখানে দেখা যায়নি। মনিরুল ইসলাম বলেন, পল্টন ও বায়তুল মোকাররমে পুলিশের সঙ্গে সংঘর্ষে হেফাজতকর্মীরা ছিলো না বলে দাবি করেছেন বাবুনগরী। তিনি বলেছেন, এই কাজ করেছে জামায়াত-শিবিরকর্মীরা। সোমবার রাতে বাবুনগরীকে গ্রেপ্তারের পর মঙ্গলবার তাকে নয় দিনের হেফাজতে পায় পুলিশ। পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে হাটহাজারী মাদ্রাসার এই শিক্ষক শুধু কাঁদছেন বলে পুলিশ কর্মকর্তা মনিরুল জানান। হেফাজতে ইসলামের মূল পরিকল্পনা, অর্থ যোগানদাতা, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরকের উৎস এবং সরকার ‘উৎখাতে’ কী পরিকল্পনা হয়েছিলো- তা জানতে বাবুনগরীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। হেফাজতকে দেয়া অনুমতিপত্রে সন্ধ্যা ৬টার মধ্যে সমাবেশ শেষ করতে বলা হয়েছিলো। কিন্তু এরপর সরকারের বারবার আহ্বান সত্ত্বেও অবস্থান ছাড়েছিলো না তারা।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×