দেশকে অনিশ্চয়তা আর সংঘর্ষের দিকে ঠেলে দেওয়ার জন্য বিরোধী দলের নেতারা তত্ত্বাবধায়ক সরকারের দাবীতে যে নাচানাচি শুরু করেছেন তা অতিরঞ্জিত হয়ে যাচ্ছে নয় কি? ফিরে আসুন ২০০৮ সালের নির্বাচন পূর্ববর্তী দিনগুলোতে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে জাতীয় পর্যায়ে, সিটি কর্পোরেশন, পৌরসভা ও ইউপি সহ প্রায় ৫ হাজার ২২৬ টি নির্বাচন সম্পূর্ণ করেছে স্বাধীন নির্বাচন কমিশন। সবগুলো নির্বাচনই অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভাবে হয়েছে। একটি নির্বাচন নিয়েও প্রশ্ন ওঠেনি। যদি সরকার এই সমস্ত নির্বাচনে দলীয় হস্তক্ষেপ করতো তাহলে প্রতিটি নির্বাচনেই সরকারদলীয় প্রার্থীরাই জয়ী হতো। কিন্তু না, ফলাফলে আমরা ব্যতিক্রম দেখেছি হবিগঞ্জের উপনির্বাচনে, চট্রগ্রাম ও কুমিল্লার মত সিটি কর্পোরেশনের নির্বাচন গুলোতে। সম্প্রতি খুলনা, বরিশাল, সিলেট এবং রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল এবং এগুলো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। কোন প্রকার অনিয়ম পরিলক্ষিত হয়নি। জনগণ নির্বিগ্নে, স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করেছে। আর এই নির্বাচনে বিরোধীদলীয় প্রার্থীই জয়ী হয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন না হলে তো নির্বাচনের ফলাফল অন্য রকম হতে পারত। কিন্তু তত্ত্বাবধায়কের নামে একটি অগণতান্ত্রিক চক্র এসে দেশের রাজনীতিবিদদের নিয়ে এমন খেলা খেলবে তা আমরা কেউই আশা করি না। তাছাড়া বিশ্বের সংসদীয় গণতান্ত্রিক দেশগুলোতে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও আগামী জাতীয় নির্বাচন সেভাবেই হবে এটা অধিকাংশ জনগণের চাওয়া। বর্তমান মহাজোট সরকার দেশের নির্বাচনী প্রক্রিয়াকে সরকারী প্রভাবমুক্ত ও নিরপেক্ষ রাখতে অঙ্গীকারবদ্ধ। তাছাড়া মাননীয় প্রধানমন্ত্রী অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে যে বক্তব্য দিয়েছেন তাতে তিনি সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে সমঝোতার সিংহভাগ দুয়ার উম্মোচন করেছেন বলে আমার বিশ্বাস। বিগত বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায় থাকাকালে তারেক রহমান ও তার চ্যালা চামচারা ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির যে পাহাড় গড়েছিল তাতে অনেকেই মনে করেন যে, তারেক রহমানের রাজনীতিতে আর না আসাই ভালো। তাই বিরোধীদলের প্রতি অনুরোধ অন্ততঃ তত্ত্বাবধায়ক ব্যবস্থা নিয়ে অযথা জল ঘোলা না করে নিজেদের দলকে সুসংগঠিত করে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। তত্ত্বাবধায়কের দাবী থেকে ফিরে এসে গণতন্ত্রকে সুসংহত করতে বিরোধীদল হিসাবে আপনাদের উচিৎ সরকারের বিরোধিতা না করে দেশের স্বার্থে সরকারকে সহযোগিতার হাত বাড়ানো।
বর্তমান সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন চাই।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৪টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন
প্রসঙ্গ - এআই

আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোষ্ট

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।