ছাত্র দলের এক সোনার ছেলের ছোট্ট গল্প শুনবেন? তারা কিন্তু বিগত দিনে এ ভাবেই নিজেদের এবং জনগনের জীবনকে সাজিয়েছিল। ফজলে রাব্বি হল, রুম নং- ১৩৩, ঢাকা মেডিকেল কলেজ। কলেজের অন্য সব শিক্ষার্থীরা রুমটিকে ভৌতিক কক্ষ বলে মনে করেন। কক্ষটি ছাত্রদল নেতা মাহমুদুল হাসান খান সুমনের নামে বরাদ্ধ কিন্তু সেখানে থাকেন রাশেদুল ইসলাম ও তার সঙ্গি ছাত্রদলের কর্মীরা। কক্ষটি সব সময় দরজা ভিতর দিক থেকে বন্ধ অথবা বাইরে থেকে তালা বদ্ধ থাকে। বসবাসকারীরা সুযোগ মত তাদের রুমে কাজকর্ম চালিয়ে যেতেন। রুমটি ছিল বোমা তৈরির কারখানা। বিভিন্ন সময় অচেনা লোকদের যাতায়াত ও সন্দেহ জনক গতি বিধির কারনে সাধারণ শিক্ষার্থীরা কক্ষটি এবং বোমা কারিগরদের এড়িয়ে চলত। এসু্যোগে দীর্ঘদিন ধরে সেখানে হাত বোমা তৈরি করে রাজনৈতিক বিভিন্ন কর্মসূচীতে সরবরাহ করা হত। ইদানীং ঐ কক্ষে বোমা বিস্ফোরণের পর বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। ১০-১৫ টির মত বোমা পুলিশের উদ্ধৃতিতে পাওয়া যায় যা একটি স্কুল ব্যাগে রক্ষিত অবস্থায় অনাকাঙ্ক্ষিত ভাবে বিস্ফোরিত হয়। মাহমুদুল, রাশেদুল, বিপ্লব, আতিক প্রমুখ ছাত্রদলের সোনার ছেলেরা পুলিশের মামলায় গ্রেপ্তারও হয়েছে। এমনিভাবে হয়ত হাজারো ১৩৩ নং কক্ষ থাকতে পারে বাংলার বিভিন্ন ছাত্রাবাস সহ আনাচে কানাচে যা এখনই খুঁজে বের করা দরকার নাহয়তো পুরো জাতিকে এর মাশুল দিতে হতে পারে জীবন দিয়ে। তাই প্রতিটা আনাচে কানাচে সতর্ক দৃষ্টি রাখতে হবে প্রতিটা দায়িত্ববান নাগরিককে কোন্ অন্ধকার কুঠুরিতে কি হচ্ছে। দেশ তো ঐ বোমাবাজ দালালদের নয়। দেশ শান্তিকামী মানুষদের। কেবল আইন শৃঙ্খলা বাহিনী আসবে, দেখবে তাদের আশায় থাকলে হবে না, ওদেরকে ধরিয়ে দিন এবং জনগনের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে সাহায্য করুন।
ঢাকা মেডিকেল কলেজ ফজলে রাব্বি হলের ভৌতিক নেপথ্যে কারা ?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৪টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন
প্রসঙ্গ - এআই

আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোষ্ট

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।