somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প দক্ষতার সঙ্গে বাস্তবায়নের জন্য বিদ্যুৎ কেন্দ্রের জন্য আলাদা অণুবিভাগ গঠন করা হচ্ছে।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য একটি আলাদা অণুবিভাগ গঠন করতে যাচ্ছে সরকার। প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নিতে কাজ করবে অণুবিভাগটি। আগামী ২ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপপুর প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এর মাধ্যমে প্রকল্পের মাঠ পর্যায়ের কাজও শুরু হবে। অণুবিভাগ গঠন সংক্রান্ত একটি প্রস্তাব তৈরি করে মতামতের জন্য জনপ্রশাসন ও অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদনের পর আইন মন্ত্রণালয়ে মতামত নেয়ার জন্য প্রেরণ করা হবে। মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদনের পর অণুবিভাগ গঠন করা হবে। একজন যুগ্ম সচিব অণুবিভাগের প্রধান হবেন। সরকার দায়িত্ব নেয়ার পর পরই রূপপুর প্রকল্পের কাজ শুরুর উদ্যোগ নেয়। রাশিয়ার রাষ্ট্রীয় আণবিক সংস্থা রোসাটামের সঙ্গে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য চুক্তি করেছে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। ইতোমধ্যে রোসাটমের প্রতিনিধিরা মাঠ পর্যায়ের কাজ শুরুর জন্য রূপপুর পরিদর্শন করেছেন। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত দেশের গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর বাস্তবায়নে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় অণুবিভাগের খসড়া উপস্থাপন করে। এখন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের একটি শাখার মাধ্যমে প্রকল্পের সব কাজ মনিটরিং করা হচ্ছে। দিন দিন কাজের পরিধি বাড়ছে। পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজ খুব স্পর্শকাতর। সঙ্গত কারণে প্রকল্পটি দক্ষতার সঙ্গে বাস্তবায়নের জন্য মন্ত্রণালয়ের অধীনে পৃথক একটি অণুবিভাগ গঠন করা হচ্ছে। এই অণুবিভাগ প্রকল্পের সব দিক দেখবে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×